মহিউদ্দিন নীলফামারী প্রতিনিধিঃ গত ৩০ মার্চ ২০২৩ ইং তারিখে বিভিন্ন পত্র-পত্রিকা ও অনলাইন নিউজ প্রোটালে” কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড থেকে ও শতাধিক কার্ডধারী পায়নি টিসিবির পন্য” শিরোনামে যে, সংবাদটি প্রকাশিত হয়েছে তা আমার দৃষ্ঠি গোচর হয়েছে। প্রকৃত পক্ষে কোন কার্ডধারী পণ্য পায়নি এ রকম অভিযোগ আমার কাছে আসেনি। কারণ নির্দিষ্ট সময়ে মধ্যে অর্থের অভাবে অনেকে আসে না। তখন আমরা চেয়ারম্যানের সুপারিশে কিছু লোককে ঐ অতিরিক্ত পণ্য দিয়ে থাকি। আমার সুনাম ক্ষুন্ন করার জন্য, হয়ত আমার বিপক্ষের কোন ব্যাক্তি সাংবাদিকদের ভুল সংবাদ দিয়ে তা প্রকাশ করেছে। সংবাদটি সম্পূর্নভাবে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি প্রকাশিত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
নিবেদক
মোঃ নুরুজ্জামান চৌধুরী