
সুমন রাজ রাজশাহী, প্রতিনিধিঃ রাজশাহী মহানগরীর মেডিক্যাল কলেজ হাসপাতাল (রামেক) সংলগ্ন লক্ষিপুর এলাকায় অবস্থিত সকল ফুটপাত থেকে প্রতিদিন চাঁদা তোলার অভিযোগ উঠেছে। কনস্টেবল জাবেদ ও ইমন এবং মামুন নামে কয়েকজন মিলে ঐ চাঁদা উত্তোলন করতে দেখা যায়। (ভিডিও ফুটেজ সংরক্ষিত)অনুসন্ধানে জানা গেছে, এককালীন ফুটপাতে দোকান বসাতে লাগে বিশ থেকে ত্রিশ হাজার টাকা। প্রতিদিন দোকানদারকে দিতে হয় প্রতি দোকান ২০ থেকে ৫০ টাকা। মাসে প্রতিটি ফুটপাতের দোকানসহ হোটেল, ওষুধের দোকান, ক্লিনিক, ডায়গনিস্ট সেন্টারে থেকে নেওয়া হয় মোটা অংকের উৎকোচ।নাম প্রকাশে অনেচ্ছুক কয়েকজন দোকানদার বলেন, ফুটপাতে দোকান দিতে হলে বক্সের পুলিশকে ম্যানেজ করতে হয়।এছাড়াও প্রতিদিন চাঁদা দেওয়াসহ মাসে একটা মোটা অংকের মাসোহারা। প্রতিবেদক খোঁজ নিতে গিয়ে দেখতে পায় জাবেদ নামে এক কনস্টেবল প্রতিদিনের চাঁদা তুলছেন। প্রতিবেদক তা গোপনে ভিডিও করেন। এছাড়াও একজন রাজনৈতিক নেতার নামেও তোলা হয় চাঁদা। যদিও সেই রাজনৈতিক নেতা বিষয়টি জানেন না বলে নিশ্চিত হওয়া গেছে।পুলিশ বক্সের যখন যে ইনচার্জ এর দ্বায়িত্ব পালন করেন, তখন সে তার পছন্দের লোক দিয়ে ঐ চাঁদার টাকা তুলেন। বর্তমানে লক্ষিপুর বক্সের দ্বায়িত্বে আছেন এস আই মানিক। তাঁর নেতৃত্বেই চলে মাসোহারা উত্তোলনের কাজ।জানতে চাইলে পুলিশ বক্সের ইনচার্জ এস আই মানিক বলেন, বক্সে আসেন। নিউজের বক্তব্য ফোনে না দিয়ে তিনি ফোন কেটে দেন।এ বিষয়ে কথা বলতে একাধিকবার রাজপাড়া থানার ওসি সিদ্দিকুর রহমানকে ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।