1. admin@auchsangbad.com : admin :
ঘুঁষের টাকাসহ উপ কর-কমিশনারকে আটক করলো দুদক - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ঘুঁষের টাকাসহ উপ কর-কমিশনারকে আটক করলো দুদক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১৬০ বার পঠিত

সুমন রাজ, রাজশাহী প্রতিনিধি: ঘুঁষের ১০ লাখ টাকাসহ রাজশাহী কর অঞ্চলের উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়াকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কর অফিসে অভিযান চালায় দুদক। এসময় ঘুষের টাকাসহ তাকে আটক করা হয়। দুদক রাজশাহীর বিভাগীয় পরিচালক কামরুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, একজন চিকিৎসকের কাছে ৬০ লাখ টাকা ঘুষ দাবি করেন মহিবুল ইসলাম ভূঁইয়া। তার প্রথম কিস্তির ১০ লাখ টাকা আজ দেন। এ টাকা দেওয়ার সময় হাতেনাতে তাকে আটক করা হয়। দুদকের এ কর্মকর্তা আরো বলেন, আটক উপ-কর কমিশনারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মামলা করা হবে।এদিকে, রাজশাহীতে কর অফিসে অভিযানের সময় দুদক কর্মকর্তাদের উপর হামলা চালানো হয়। কর ভবনের উপ করকমিশনার মহিবুল ইসলাম ভুঁইয়ার কার্যালয়ে দুদক অভিযান চালাতে গেলে সেখানকার কর্মচারীরা দরজা ভাঙে ভেতরে ঢুকে বাধা প্রদানের চেষ্টা করে। এক পর্যায়ে তাদের মধ্যে হামলা ও ধস্তাধস্তি হয়।প্রত্যক্ষদর্শীরা জানায়, দুদক রাজশাহীর বিভাগীয় পরিচালক কামরুল আহসানের নেতৃত্বে একটি টিম রাজশাহী সার্কেল ১৩ এর উপ করকমিশনার মহিবুলের ইসলাম ভুঁইয়ার কার্যালয়ে ঢুকে তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকেন।এসময় মহিবুল ইসলাম ভুঁইয়া চিৎকার চেঁচামেচি শুরু করেন। এক পর্যায়ে কর অফিসের কর্মচারীরা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দুদকের ওপর হামলা করেন। এসময় উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এসময় কর ভবনে ছড়িয়ে পড়ে চরম উত্তেজনা। খবর পেয়ে রাজপাড়া থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এদিকে, রাজশাহী কর অঞ্চলের উপ কর কমিশনার মহিবুল ইসলাম ভুঁইয়া অভিযোগ করে বলেন, ডাক্তার ফাতেমা সিদ্দিকা ২৬ কোটি টাকার সম্পদ গোপন করেছেন। এটি নিয়ে কাজ করতে গেলে তিনি আমাকে ফাঁসিয়েছেন। তিনি দশ লাখ টাকা নিয়ে এসে আমাকে সাজানো অভিযানে আটক করে নিয়েছেন। দুদক আমাকে মারধর করেছে বলেও তিনি অভিযোগ করেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!