
সুমন ভট্টাচার্য ময়মনসিংহ
ময়মনসিংহ জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা টীম নগরীর গন্দ্রপা থেকে নিষিদ্ধ বিদেশি ৭০ বোতল মদ উদ্ধার সহ একজনকে আটক করে। গতকাল সোমবার ০৩ মার্চ বিকাল বেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ে একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক তাহমিনা ইয়াসমিনের নেতৃত্বে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে অভিযান পরিচালনা করে কোতোয়ালী মডেল থানাধীন গন্দ্রপা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে জিয়া(৩৪), পিতা নুরুদ্দিন, মাতা মোছা পারভীন, সাং গন্দ্রপা এর বসতঘর হতে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।এ অভিযান অব্যাহত থাকবে।