
সুমন ভট্টাচার্য ময়মনসিংহ প্রতিনিধিঃ
এস আই মাসুদ জামালী নেতৃত্বে চোরাই অটো ও মাহিন্দ্র উদ্ধার সহ গ্রেফতার করেছে ৪ জনকে।ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম এর নির্দেশে ওসি শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার) দিকনির্দেশনায় কোতোয়ালী মডেল থানার এসআই(নিঃ) মাসুদ জামালী সংগীয় এএসআই(নিঃ)ওমর ফারুক ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকায় অভিযান পরিচালনা করে ০১/০৪/২০২৩ তারিখ রাত আনুমানিক দশটার সময় কোতোয়ালী মডেল থানাধীন সাহেব কাচারী বাজারস্থ জামাল মিয়া (৪৮), পিতামৃত-আনু মিয়া, মাতামৃত- রেনু বেগম, এর চা পানের দোকানের সামনে ময়মনসিংহ টু কিশোরগঞ্জ গামী মহাসড়কের উপর হতে ০৪জন চোর আব্দুল খালেক (৩৮), পিতা-মমিন শেখ, মাতা-ছালেহা খাতুন, সাং-বেল গাছা, থানা- ইসলামপুর, জেলা-জামালপুর, জজ মিয়া (৩৫), পিতা-শহিদ মিয়া, মাতা- রেজিয়া বেগম, সাং-কারলী, থানা-নেত্রকোনা সদর, জেলা-নেত্রকোনা,হাফিজুল ইসলাম(৩৫), পিতা-আঃ মতালের, মাতা-মোছাঃ ছোলেমা খাতুন, সাং- তাতকুড়া, থানা-গৌরীপুর, মোঃ বুলবুল মিয়া (৩৫), পিতামৃত-আঃ মজিদ ব্যাপারী, মাতা-শেফালী খাতুন, সাং-চর শ্রীরামপুর, থানা-নান্দাইল, উভয় জেলা-ময়মনসিংহদের গ্রেফতার করেন। আসামীরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা সহ বিভিন্ন জেলায় ব্যাটারী চালিত অটোরিক্সা সহ মাহিন্দ পিক আপ চুরি চামারী করিয়া আসিতেছে। আসামীদের নিকট হতে একটি ব্যাটারী চালিত তিন চাকা বিশিষ্ট পুরাতন অটো গাড়ী, যাহার মূল্য অনুমান ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা, একটি মাহিন্দ্র পিকআপ, যাহার রেজিঃ নম্বর ঢাকা মেট্রো-ন-১৯-১৯৬১, যাহার মূল্য অনুমান ৪,৬৫,২০০/- (চার লক্ষ পয়ষট্টি হাজার দুইশত) টাকা উদ্ধার করা হয়। তাহাদের নামে নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।