1. admin@auchsangbad.com : admin :
গৃহস্থালি বর্জ্য থেকে তৈরি হবে কম্পোস্ট - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

গৃহস্থালি বর্জ্য থেকে তৈরি হবে কম্পোস্ট

  • প্রকাশের সময় : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ২৮৬ বার পঠিত

সুমন ভট্টাচার্য ময়মনসিংহ প্রতিনিধিঃ

গৃহস্থালি বর্জ্য থেকে কম্পোস্ট সার উৎপাদনের উদ্যোগ নিয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)। এ লক্ষ্যে গতকাল রবিবার বেলা ১১ টায় শহীদ শাহাবুদ্দীন মিলনায়তনে গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা (গ্রামাউস) এর সাথে এক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে মসিক। এর আওতায় গ্রামাউস ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্মিত আকুয়ার কম্পোস্ট প্ল্যান্টে দৈনিক প্রায় ২০ টন গৃহস্থালী বর্জ্য থেকে কম্পোস্ট সার তৈরি করবে।মসিকের পক্ষে মেয়র মোঃ ইকরামুল হক টিটু এবং গ্রামাউসের পক্ষে নির্বাহী পরিচালক মোঃ আব্দুল খালেক এ সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।এ সময় মেয়র বলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার বর্জ্য ব্যবস্থাপনায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় প্রিজম ফাউন্ডেশন নামক একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করা হয়েছে। তারা ৮ থেকে ১০ মাসের মধ্যে কাজ শুরু করতে পারবে বলে আশা করা যায়। এছাড়া, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাবটিও অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মানব বর্জ্যকেও ব্যবস্থাপনার মাধ্যমে জৈব সার তৈরি করা হচ্ছে। আমাদের লক্ষ্য পরিচ্ছন্ন ও স্বাস্থ্য ঝুঁকি মুক্ত ময়মনসিংহ নগরী।তিনি আরও বলেন, ময়মনসিংহ শহর ইতোমধ্যে বর্জ্য ব্যবস্থাপনায় বেশ কিছু সফলতা অর্জন করেছে। রাত্রীকালীন বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম চালু রয়েছে। ড্রেনেজ নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। তবে সার্বিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের সফলতার জন্য সকল নাগরিকের সচেতনতা এবং সহযোগিতা একান্ত প্রয়োজন।চুক্তি স্বাক্ষর কালে মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা অসীম সাহা, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ মোহাব্বত আলী, গ্রামাউসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!