1. admin@auchsangbad.com : admin :
দিনাজপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

দিনাজপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

  • প্রকাশের সময় : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ১২২ বার পঠিত

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ “রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য, নিউরোবান্ধব অর্ন্তভুক্তিমূলক বিশ্ব গঠন” -এবারের প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২ এপ্রিল রোববার জেলা প্রশাসকের কার্যালয় চত্বর হতে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র দিনাজপুরের আয়োজনে এবং স্থানীয় স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে র‌্যালী, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ এমদাদুল হক প্রামাণিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিচুর রহমান, ইউএনও সদর মোঃ রমিজ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অবস্) আব্দুল্লাহ আল মাসুম, সিভিল সার্জন ডাঃ এএইচএম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন প্রতিবন্ধী বিষয়ক জেলা কর্মকর্তা মেহেদী হাসান। এসময় উপস্থিত ছিলেন সদর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আসাদুজ্জামান আসাদ প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন অটিজম শিশুদের অভিভাবকদের পক্ষে সেলিনা আক্তার, এনজিও সংস্থাদের পক্ষে অনামিকা পান্ডে। প্রধান অতিথি দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেন অটিজম শিশুদের চিকিৎসা নয়, ভালোবাসা দিয়ে সুস্থ করা সম্ভব। ও বিকাশতন্ত্রের সমস্যা জনিত কারণে অটিজম শিশু জন্মগ্রহন করে। সামাজিক কারণে অটিজম শিশুদের লালন-পালন করতে হবে। যে যে বিষয় ভালো সে বিষয় দিয়ে তাকে পরিচর্চা করতে হবে। মনে রাখবেন সঠিক সময়ে ও প্রশিক্ষণ পেলে তারাও সমাজে উন্নয়নের অংশিদার হতে পারে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মুনির হোসেন

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!