1. admin@auchsangbad.com : admin :
কুমিল্লাতে পরকিয়ার টানে পালিয়ে গেল স্ত্রী - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

কুমিল্লাতে পরকিয়ার টানে পালিয়ে গেল স্ত্রী

  • প্রকাশের সময় : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ১২৫ বার পঠিত

মোঃ ইকবাল মোরশেদ স্টাফ রিপোর্টার।

কুমিল্লায় ৫০ হাজার টাকা নিয়ে পরকীয়া প্রেমিকের পালিয়ে গেছেন বারাপাড়া (চান্দ মন্দিরের সাথে হু মিয়ার বাড়ী সংলগ্ন সাথী আক্তারের ঘরের ভাড়াটিয়া মোঃ শাহজাহানের স্ত্রী ফরিদা আক্তার (২৩)। এ ঘটনায় ২ এপ্রিল ২০২৩ইং তারিখ স্বামী শাহজাহান মিয়া বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় তিন জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন।আসামীরা হলো- সদর দক্ষিণ উপজেলার ভূশ্চি এলাকার আক্কাছ মিয়ার কন্যা ফরিদা আক্তার (২৩), আক্কাছ, হাজেরা বেগম হাজু।অভিযোগ থেকে জানা যায়- শাহজাহানের ১ম স্ত্রী মারা যাওয়ার পর সাংসারিক প্রয়োজনে কয়েক বছর পূর্বে সদর দক্ষিণ উপজেলার ভূশ্চি এলাকার আক্কাছ মিয়ার কন্যা ফরিদা আক্তার (২৩)কে সামাজিকভাবে বিবাহ করি।ফরিদা আক্তার তার স্বামী শাহজাহানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে তার অন্যত্র বিবাহ হয়েছিল, সেই সংসার ছাড়াছাড়ি হওয়ার পর শাহজাহানের সাথে ফরিদা আক্তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। শাহজাহান একজন পেশায় গাড়ী চালক। তাদের দাম্পত্য জীবনে কোন সন্তানাদি নেই।শাহজাহানের কষ্টার্জিত আয়ের টাকা স্ত্রীর হাতে দেন সে যখন যেই চাহিদা-আব্দার করতো তা পুরণ করতেন। ফরিদা আক্তা সন্তুষ্ট না হওয়ায় তার বাবা ও মায়ের উস্কানীতে ফরিদা আক্তার তার ভবিষ্যত উজ্জ্বল করবে বলে শাহজাহানের সাথে সংসার করতে অনীহা প্রকাশ করে। আমি তাকে বুঝিয়ে সংসার করতে থাকাবস্থায় আসামী আক্কাছ ও হাজেরা বেগম হাজু উষ্কানীতে ফরিদা আক্তার গত ৯ মার্চ ২০২৩ তারিখ বেলা অনুমান ০১.৩০ ঘটিকায় শাহজাহানের ঘর থেকে নগদ ৫০ হাজার টাকা টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যায়।বিষয়টি ফরিদার বাবা ও মা হাজেরা বেগম হাজুকে মোবাইল ফোনে জানালে তারা কোন প্রতিকারের ব্যবস্থা না নিয়া শাহজাহানকে নারী নির্যাতন আইনের মামলায় জড়িয়ে নাজেহাল করার হুমকি দিয়ে আসছে। স্ত্রী ফরিদা আক্তার সহ তার পরিবারের সদস্যরা শাহজাহানকে বিভিন্নভাবে হুমকি ধমকি দেওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে। পরবর্তীতে শাহজাহান কোতয়ালী মডেল থানায় তার স্ত্রী, শশুর, শাশুড়ীদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।এ বিষয়ে স্বামী শাহজাহান মিয়া বলেন-দীর্ঘদিন সংসার করার পর স্ত্রী পরকীয়ায় আসক্ত হবে তা আমি ভাবতেও পারিনি। তার স্ত্রী পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে গেছে। যাওয়ার সময় আমার কষ্টের অর্জিত নগদ ৫০ হাজার টাকা, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। পালিয়ে গিয়ে উল্টো আমাকে মামলা ও হামলার ভয় দেখায়। আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!