
মোঃ ইকবাল মোরশেদ স্টাফ রিপোর্টারঃ-কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ভঙ্গুয়া ব্রিজ এলাকা থেকে দেশিয় পাইগান ও ২রাউন্ড গুলিসহ মনিন হোসেন (৩৮) নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।খুব গোপন সুএে খবর পেয়ে বরুড়া থানা পুলিশ খুবই সাহসিকতার সাথে শুক্রবার ভোর রাতে বরুড়া চিতড্ডা ইউনিয়নের ভঙ্গুয়া বিজ্রের মুড়িয়ারাগামী সড়ক এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়।মনির হোসেন বরুড়া ঝলম মোল্লাবাড়ির মৃত আবদুল মমিনের ছেলে।