
পূর্ব শত্রুতার জের ধরে দিনাজপুরের চিরিরবন্দরে বাড়িতে আগুন দিয়ে আব্দুল হক নামের এক ব্যাক্তিকে পুরিয়ে হত্যার মামলায় বিচারক অভিযুক্ত তিন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন।একই মামলায় অভিযুক্ত প্রত্যেক ব্যক্তিকে বিশ হাজার টাকা করে অর্থদন্ড, অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ড প্রদান করা হয়।বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এই মামলার রায় প্রদান করেন।