1. admin@auchsangbad.com : admin :
নোয়াখালী মাইজদিতে এক নারীর বালিশে মিললো ৯৭০ পিস ইয়াবা। - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

নোয়াখালী মাইজদিতে এক নারীর বালিশে মিললো ৯৭০ পিস ইয়াবা।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১২২ বার পঠিত

মোঃ ইকবাল মোরশেদ স্টাফ রিপোর্টারঃ-

খুবই গোপন সুএে খবর পেয়ে নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কেন্দ্র এক অভিযান চাালিয়ে নোয়াখালী জেলা শহর মাইজদীতে আলেয়া বেগম (৬০) নামের এক নারীকে আটক করেন।এসময় ওই নারীর সাথে থাকা একটি বালিশ থেকে ৫টি আলাদা ব্যান্ডেলে থাকা ৯৭০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।আজ মঙ্গলবার দুপুরে সুধারাম মডেল থানা সংলগ্ন মেসার্স আবদুল হক ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত আলেয়া বেগম চট্টগ্রামের বায়েজিদ বোস্তামির ছিন্নমুল এলাকার সুলতান মিয়ার মেয়ে।

google news
Follow us on google news
জানা গেছে, আলেয়া বেগম গত রোববার কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবার একটি বড় চালান নিয়ে প্রথমে চট্টগ্রাম ও পরে সোমবার রাতে নোয়াখালীর উদ্দেশ্যে যাত্রা করেন। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে নজরধারিতে রাখা হয়।আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম থেকে ফেনী ও পরে ফেনী থেকে বাস যোগে চৌমুহনী চৌরাস্তায় আসেন আলেয়া বেগম। সেখান থেকে গাড়ি পরিবর্তন করে সিএনজি যোগে দুপুরে মাইজদী আবদুল হক ফিলিং স্টেশনের সামনে নামেন আলেয়া। এসময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর একটি দল ওইস্থানে পৌঁছে তাকে আটক করে। পরে তার সাথে থাকা একটি বালিশে ভিতরে তল্লাশি চালিয়ে ৯৭০পিস ইয়াবা জব্দ করা হয়।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারি পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ওই নারী কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রাম, ফেনী ও নোয়াখালীর বিভিন্ন স্থানে পাইকারি বিক্রি করতো। বেগমগঞ্জের রামগঞ্জের এক মাদক কারবারি ইয়াবাগুলো পৌঁছে দিতে মাইজদীতে আসেন আলেয়া। এ ঘটনায় আটককৃত নারী ও ওই মাদক কারবারির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!