1. admin@auchsangbad.com : admin :
নিধুরাম পরিবারের পূজামণ্ডপে উদযাপিত হচ্ছে বাসন্তী পূজা। - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

নিধুরাম পরিবারের পূজামণ্ডপে উদযাপিত হচ্ছে বাসন্তী পূজা।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ২০১ বার পঠিত

শ্রীঃ মিশুক চন্দ্র ভুঁইয়া-নিজস্ব প্রতিবেদক।

পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলা থানাধীন ডাকুয়া ইউনিয়ন ছোটচত্রা গ্রামের, স্বর্গীয় নিধুরাম চন্দ্র ভুঁইয়া বাড়ি, এই বাসন্তীপূজা টা পালিত হয়েছে প্রায় ৭০ বছর আগে পযন্ত। এই বছরে শুধু নানা আয়োজনের মধ্যে দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের বাসন্তী পূজা।গত সোমবার মহাষষ্ঠীর মধ্যদিয়ে শুরু হয়েছে পূজার আনুষ্ঠানিকতা।আগামী ৩১ শে মার্চ বিজয়া দশমীতে দেবী দুর্গা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বাসন্তী পূজা। বাসন্তী পূজা উপলক্ষে গলাচিপা উপজেলার ১০ থেকে ১২ টি পূজামণ্ডপে নানান ধর্মীয় আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে।
গলাচিপা উপজেলা ডাকুয়া ইউনিয়ন ছোটচত্রা গ্রামের স্বর্গীয় নিধুরাম বাড়ির পূজামণ্ডপ একই গ্রামের পূজামণ্ডপ এবং স্বজনগ্রাম সার্বজনীন বাসন্তী দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে।হিন্দু শাস্ত্রানুযায়ী জানা যায়, চৈত্র মাসে হয় বাসন্তী পূজা। এটিও দুর্গাপূজার নামান্তর মাত্র । আশ্বিন ও চৈত্রমাসের শুক্লপক্ষে দুর্গাপূজা করা হয়। আশ্বিন মাসের দুর্গাপূজা শারদীয়া দুর্গোৎসব এবং চৈত্র মাসের দুর্গাপূজা বাসন্তীপূজা নামে পরিচিত।অশুভ শক্তির বিনাশের জন্য কালে কালে বহু মানুষ আদ্যাশক্তির আরাধনা করেছেন। রামায়ণ থেকে জানা যায়, রামচন্দ্র শরৎকালে অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে দেবী দুর্গার আরাধনা করেন। এটি ছিল অকালবোধন। আবার পুরাণ অনুযায়ী, চন্দ্র বংশীয় রাজা সুরথ এবং সমাধি বৈশ্য মিলে মেধস মুনির আশ্রমে বসন্তকালে দেবী দুর্গার পূজা করেন। যা বাসন্তী পূজা নামে প্রসিদ্ধ।এ বিষয়ে গলাচিপা উপজেলা ডাকুয়া ইউনিয়ন ছোটচত্রা নিধুরাম ভূইয়া পরিবারের লোকজনকে জিজ্ঞাসা করলে জানান তারা তাদের ব্যক্তিগত এমনকি বার্ষিক বাসন্তী পূজা এটা কোন সরকারের নাই কোন অনুদান নাই কোন প্রশাসনিক নজর বছরের পরে বছর কাটিয়া আসছে পূর্ব পুরুষ ঐতিহ্য থাকে তাই সরকারের দৃষ্টি আকর্ষণ কামনা করেছি । যাতে এই পূজা মন্ডপে অনুদান পাওয়া যায়। এমনকি সরকারের কাছ থেকে সহযোগিতা কামনা করছি ভুঁইয়া পরিবারের বাসন্তী পূজাটা দীর্ঘদিন নাম থাকবে। পূজা উদযাপন জানান, চৈত্র মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত পূজাই হচ্ছে আদি দুর্গাপূজা। তবে বর্তমানে আশ্বিন মাসে শারদীয় দুর্গাপূজাই বেশি জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে থাকে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!