
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ প্রতিনিধিঃ-
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম এর নির্দেশে অভিযানটি সফল করেন মাহমুদুল হাসান ওসি গৌরিপুর থানা।ময়মনসিংহের গৌরিপুর থানা পুলিশের অভিযানে ২১ কেঁজি গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।গৌরীপুর উপজেলার ১০নং সিধলা ইউনিয়নের হাসনপুর উত্তরপাাড়া মৃত সুরুজ আলীর ছেলে এরশাদ মিয়া (৩২), কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়।গৌরিপুর থানার ওসি মাহমুদুল হাসান এর নেতৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) শাহজালাল, এএসআই (নিঃ) দেলোয়ার হোসেন,এএসআই (নিঃ) শাহীনুল বারী, এএসআই (নিঃ) শাহাদাত হোসেন, কং/১৮৩৬ মোজাম্মেল হক, কং/১২৬৫ ছামিউল হক গোপন সংবাদের ভিত্তিতে ওসি’র মাহমুদুল হাসান এর নেতৃত্বে গৌরীপুর থানাধীন ১০নং সিধলা ইউনিয়নের হাসনপুর উত্তরপাাড়া মোঃ আসামী এরশাদ মিয়া (৩২), পিতা-মৃত সুরুজ আলী, মাতা-ফাতেমা আক্তার, সাং-হাসনপুর, ইউপি-১০নং সিধলা, থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহ এর বসত বাড়ীর পিছনে বাঁশ ঝাড়ের নিচে তাহার নিজ হেফাজত হইতে সাদা প্লাস্টিকের বস্তার ভিতরে খাকি কস্টেপ দ্বারা মোড়ানো ০৭ প্যাকেট গাঁজা ওজন অনুমান ২১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উল্লেখিত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।