1. admin@auchsangbad.com : admin :
ব্রাহ্মণ সংসদের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত উত্তম চক্রবর্তী রকেট - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ব্রাহ্মণ সংসদের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত উত্তম চক্রবর্তী রকেট

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ১২৯ বার পঠিত

সুমন ভট্টাচার্য ময়মনসিংহ  প্রতিনিধিঃ-

বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ কেন্দ্রীয় নির্বাহী কার্যকরী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা লে.কর্ণেল শ্রী নিরঞ্জন ভট্টাচার্য (অবঃ)সাধারণ সম্পাদক শ্রী বিজয় কৃষ্ণ চক্রবর্তী হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি মনোনীত হওয়ায় উত্তম চক্রবর্তী রকেট ও বীর মুক্তিযোদ্ধা শ্রী উদয় শংকর চক্রবর্তী কে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান। পাশাপাশি ময়মনসিংহের কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের ময়মনসিংহ জেলার সাবেক সাধারণ সম্পাদক, ময়মনসিংহ মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক উত্তম চক্রবর্তী রকেটকে ব্রাহ্মণ সংসদের প্রেসিডিয়ামের সদস্য নির্বাচিত করেছেন। অতীত এবং বর্তমান হিন্দুধর্মীয় ময়মনসিংহ জেলা মহানগরের বিভিন্ন কাজকর্মে সন্তুষ্টি হয়ে কেন্দ্রীয় কমিটির সভাপতি মহাসচিব ব্রাহ্মণ সংসদের পেডে লিখেছেন, আমাদের আন্তরিক শুভেচ্ছা নিবেন। আপনি দীর্ঘদিন যাবত এদেশের ব্রাহ্মণ সমাজ তথা সনাতনী হিন্দু সম্প্রদায়ের পাশে থেকে ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছেন জেনে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা প্রত্যাশা করি, সকল ব্রাহ্মণ কুলতিলকগণের প্রাণের সংগঠন ‘বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ’ এর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আপনার সাংগঠনিক অভিজ্ঞতা ও কর্মদক্ষতা অগ্রনী ভূমিকা পালন করবে। আমাদের বহু আকাঙ্খিত স্বপ্ন ‘বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ’ সকল ব্রাহ্মণ তথা সনাতনী হিন্দু সম্প্রদায়ের হৃদয়ে সু-প্রতিষ্ঠিত হোক।বিগত ১০/০২/২০২৩ খ্রি. তারিখ অনুষ্ঠিত বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৩’ এ উপস্থিত নেতৃবৃন্দগণের কণ্ঠভোটে আপনাকে ফেব্রুয়ারী/২০২৩ থেকে জানুয়ারী/২০২৬ পর্যন্ত মেয়াদে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, কেন্দ্রীয় কমিটি’র সম্মানিত প্রেসিডিয়াম সদস্য পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়েছে।আপনাকে আন্তরিক অভিনন্দন।
এতদ্বারা, আপনাকে বর্ণিত পদে নির্বাচিতকরণের বিষয়টি অবহিতকরণসহ সংগঠনের গঠণতন্ত্র মোতাবেক সার্বিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।বীর মুক্তিযোদ্ধা লে. কর্ণেল শ্রী নিরঞ্জন ভট্টাচার্য্য(অব:)সভাপতি(বিএ শিরোমনি শ্রী বিজয় কৃষ্ণ ভট্টাচাৰ্য )মহাসচিব বিজয় কৃষ্ণ ভট্টাচার্য্য মহাসচিব বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ কেন্দ্রীয় কমিটি।
এবিষয়ে উত্তম চক্রবর্তী রকেট বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।আমাকে এই পদে যারা ভূষিত করেছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।এবং আমার ময়মনসিংহবাসী সহ সকলের নিকট আমার গুরুদায়িত্ব পালনে সর্বদা সহযোগিতা কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!