
শাফায়েত নূরুল নিকলী প্রতিনিধিঃ-
কিশোরগঞ্জের নিকলীতে দামপাড়া ইউনিয়নের দামপাড়া বাজারের গোপাল ঘোষের দুইটি ভেজাল মিষ্টির কারখানাসহ আশে পাশের ইউনিয়নের রোদারপুড্ডা বাজার, রসুলপুর বাজারসহ বিভিন্ন বাজারে ভেজাল পাউডার দুধের মিষ্টি পাইকারি বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে এলাকায়। একই সঙ্গে মিষ্টি ব্যবসায়িরা নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করে আসছেন বলে অভিযোগ রয়েছে।প্রশাসন দেখেও না দেখার ভান করে আসছে দীঘ দিন ধরে। এসব ভেজাল মিষ্টি গ্রাহকরা ক্রয় করে নিয়ে যেমন: বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। তেমনি ভাবে মিষ্টির দোকান গুলো থেকে মিষ্টি গ্রাহকরা ক্রয় করে নিয়ে প্রতারিত হচ্ছেন। গতকাল সোমবার সরেজমিন গেলে ভুক্ত ভোগি গ্রাহক দামপাড়া বাজারের ইউপি সদস্য বিলাল মন্তব্য করে জানান, দামপাড়া বাজারের বৃহৎ ভেজাল মিষ্টি কারখানার মালিক গোপাল সহ আরও কয়েকটি দোকানে পাইকারিতে প্রতি কেজি ৯০-১০০ টাকা কেজিতে মিষ্টি বিক্রিয় করে আসছে বলে এলাকায় অভিযোগ রয়েছে।এ ছাড়া খুচরা বিক্রেতাদের নিকট প্রতি কেজি ১১০-১২০ টাকা ধরে ভেজাল মিষ্টি বিক্রি করে আসছেন। এই পর্যন্ত এর কোনো প্রতিক্রিয়া নিচ্ছেন না উপজেলা প্রশাসন। এই বিষয়ে মিষ্টি ব্যবসায়ী গোপাল জানান, তিনি কোন ভেজাল মিষ্টি বিক্রি করেন না। অন্য ব্যবসায়িরা হয়তো ভেজাল মিষ্টি বিক্রি করতে পারে বলে তার ধারণা। এই ব্যাপারে সেনেটারি ইন্সপেক্টর বাতেন চৌধুরী জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন। নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা পারভীন জানান,আমরা লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তার পর ও বিষয়টি দেখছি।