1. admin@auchsangbad.com : admin :
নিকলীতে মিথ্যা শিশু হত্যা সাজানো নাটক, সংঘর্ষে আহত- ১০ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

নিকলীতে মিথ্যা শিশু হত্যা সাজানো নাটক, সংঘর্ষে আহত- ১০

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ২৪৪ বার পঠিত

শাফায়েত নূরুল:কিশোরগঞ্জের নিকলীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মিথ্যা শিশু হত্যার সাজানো নাটকের অভিযোগ উঠেছে এলাকায় ও অন্তত আহত হয়েছে দশ জন। ঘটনাটি ঘটেছে নিকলী জারইতলা ইউনিয়নের সাজনপুর দক্ষিণহাটি গ্রামে। আহতরা হলো, রকি (১৮), আলিমা(২৩), হালিমা (২০), দুলেনা (৫৫), শাহজাহান (৬০), আমেনা (১৪), আয়শা (১২), শাকিব (৮), কাদির(৪৬), মিইন উদ্দিন (৩৫)। তাদের মধ্যে আলিয়া, হালিমা,রকি কে গুরুতর আহত অবস্থায় নিকলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে আর বাকি জন কে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে বলে জানা যায়। এলাকাবাসীর সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে কাদির গং ও মাদক ব্যবসায়ী শাহজাহান গং এর মাঝে মাদক ব্যবসা নিয়ে তর্ক বিতর্ক হয়, এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে এতে আহত হয় দশজন। এই ব্যাপারে রোববার উভয় দুই পক্ষে নিকলী থানায় দুটি অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী আলিমা জানান, গত কয়েকদিন হয়েছে আমি স্বামীর বাড়ি থেকে বাপের বাড়িতে মেলার উপলক্ষে বেড়াতে আসি, ঘটনা দিন কাদির,মিইন উদ্দিন,মাছুম আলী, রমজান আলী সহ বাচ্চাদের তুচ্ছ ঘটনা নিয়ে আমাদের উপরে হামলা চালিয়ে আমার পরিবার সহ আটক জন কে রক্তাক্ত জখম করেছে বলে তিনি জানান, তিনি আর দাবি করেন তার গর্ভে ৫৬ দিনের সন্তান মারধরের ঘটনায় নষ্ট হয়েছে, এই দিকে কাদির মিয়া দাবি করেন তাদের উপরে যে অভিযোগ উঠেছে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, শাহজাহান একজন মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে এলাকায়। আমি মাদকের প্রতিবাদ করতে গিয়ে এই ঘটনা সূত্রপাত হয়, কিন্তু ৫৬ দিনের অন্তঃসত্তার নষ্ট হওয়ার ঘটনায় সম্পূর্ণ মিথ্যা বলে উল্লেখ করেন তিনি। এই নিয়ে তদন্ত কর্মকর্তা এসআই জুবায়ের হোসেন জানান, উভয় পক্ষে অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। নিকলী থানার ওসি মনসুর আলী আরিফ ঘটনার সত্যতা স্বীকার করেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!