1. admin@auchsangbad.com : admin :
বাউফলে কৃষকলীগ নেতার ওপর হামলা সহ বসতঘর ভাংচুর, ছাত্রলীগ নেতা গ্রেফতার - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

বাউফলে কৃষকলীগ নেতার ওপর হামলা সহ বসতঘর ভাংচুর, ছাত্রলীগ নেতা গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ২২৯ বার পঠিত

শ্রীঃ মিশুক চন্দ্র ভুঁইয়া-নিজস্ব প্রতিবেদকঃ-পটুয়াখালীর জেলা বাউফল উপজেলা কৃষকলীগ নেতাকে পিটিয়ে আহত করা ও তার বসতঘরে হামলার ঘটনায় কালাইয়ার ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১৫-২০ জনকে।এঘটনায় বৃহস্পতিবার (২৩ মার্চ) কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আদনান খান (২৩) কে গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ।জানা গেছে, বুধবার (২২ মার্চ) উপজেলার কালাইয়া ইউনিয়নের মার্সেন্টপট্টি এলাকায় পটুয়াখালী জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল কামাল পল্টুকে পিটিয়ে আহত করা হয়। এসময় তিনি দৌড়ে বাসায় ঢুকলে হামলাকারীরা তার বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে।ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বুধবার (২২ মার্চ) মাগরিব নামাজ শেষে বাসায় যাচ্ছিলেন রেজাউল কামাল পল্টু। এসময় ২০ থেকে ২৫ জনের একটি দল তার পথরোধ করে লোহার রড ও স্টিলের পাইপ দিয়ে তার ওপর হামলা চালায়। সে নিজেকে রক্ষা করতে দৌড়ে নিজের বসতঘরে প্রবেশ করলে হামলাকারীরা বাসায় ঢুকে ভাঙচুর করে। তখন তাকে রক্ষা করতে তার স্ত্রী এগিয়ে আসলে তাকে পিটিয়ে আহত করে হামলাকারীরা।আহত কৃষকলীগ নেতা রেজাউল কামাল পল্টু বলেন, বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদারের ওপর হামলার ঘটনায় অনুষ্ঠিত প্রতিবাদ মিছিল ও সমাবেশে আমি অংশগ্রহণ করি। এসময় আমি বক্তব্যে হামলাকারীদের শাস্তি দাবি করি। এর জের ধরে আমাকে হত্যার উদ্দেশে আমার ওপর হামলা করে। আমি জীবনের নিরাপত্তাহীনতায় আছি, সুষ্ঠু বিচারের দাবি করছি।বাউফল থানার ওসি আল মামুন ঘটনার সত্যতা জানিয়ে বলেন, এঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!