1. admin@auchsangbad.com : admin :
কাহারোল উপজেলাকে গৃহহীন-ভুমিহীন মুক্ত ঘোষণা ও উপকারভোগীদের দলিল ও চাবি হস্তান্তর গৃহহীন ও ভুমিহীনদের জন্য গৃহ নির্মাণ করে শেখ হাসিনা ইতিহাসে অমর হয়ে থাকবেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কাহারোল উপজেলাকে গৃহহীন-ভুমিহীন মুক্ত ঘোষণা ও উপকারভোগীদের দলিল ও চাবি হস্তান্তর গৃহহীন ও ভুমিহীনদের জন্য গৃহ নির্মাণ করে শেখ হাসিনা ইতিহাসে অমর হয়ে থাকবেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

  • প্রকাশের সময় : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ১২৩ বার পঠিত

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ-প্রধানমন্ত্রীর শেখ হাসিনার অঙ্গিকার, দেশের কোন মানুষ ভুমিহীন-গৃহহীন থাকবে না এই লক্ষ্যে দিনাজপুরের কাহারোল উপজেলাকে সম্পূর্ণ গৃহহীন-ভুমিহীন মুক্ত ঘোষনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার (২২ মার্চ ২০২৩)সকাল সাড়ে ১০ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উদ্বোধন কার্যক্রম ঘোষনা করেন তিনি। এসময় সারাদেশে ৭টি জেলা ও ১৫৯ টি উপজেলাকে সম্পূর্ণ ভুমিহীন-গৃহহীন ম্ক্তু ঘোষনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে ৩৯ হাজার ৩৬৫টি ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভুমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনের পরপর দিনাজপুরের কাহারোল উপজেলায় আনুষ্ঠানিকভাবে উপকারভোগী ১২০টি গৃহহীন ও ভুমিহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার ঘর-জমির দলিল ও চাবি হস্তান্তর করেন প্রধান অতিথি দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি।
প্রধান অতিথির বক্তব্যে মনোরঞ্জন শীল গোপাল বলেন, গৃহহীন ও ভুমিহীনদের জন্য গৃহ নির্মাণ করে শেখ হাসিনা ইতিহাসে অমর হয়ে থাকবেন। কারণ বাংলাদেশের মানুষের স্থায়ী ঠিকানা করে দেওয়ার স্বপ্ন ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর। যার বাস্তব রূপ দিচ্ছেন তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। এছাড়া আজকের এই দিনটি আমার নির্বাচনি এলাকা কাহারোল উপজেলার জন্য স্মরনীয় এবং ঐতিহাসিক। কারণ মানুষের মৌলিক চাহিদার অন্যতম হচ্ছে বাসস্থান। আজ পূর্ণাঙ্গভাবে সেই বাসস্থান প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ন্যায় কাহারোল উপজেলাকেও গৃহহীন ও ভুমিহীন মুক্ত ঘোষনা করলেন। আজ থেকে এই উপজেলায় কেউ ভুমিহীন থাকলো না।
অনুষ্ঠানে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিতত্বে বিশেষ অতিথির বক্তব্য ররাখেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম.সেবা, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার মো. নাইম হাসান খান, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. মাইদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!