1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
স্মার্ট বাংলাদেশ গড়তে প্রস্তুতির আহবান মসিক মেয়র টিটু - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

স্মার্ট বাংলাদেশ গড়তে প্রস্তুতির আহবান মসিক মেয়র টিটু

  • প্রকাশের সময় : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ১৩৬ বার পঠিত

সুমন ভট্টাচার্য ময়মনসিংহঃ-স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট নাগরিক হতে হবে। এজন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হব। আমাদেরকে ধ্যান-ধারণা, কর্মকাণ্ডে স্মার্ট হতে হবে। সেই লক্ষ্যেই আমাদের কাজ করতে হবে।গতকাল বৃহস্পতিবার ২২ মার্চ বিকেলে ঢাকার জনসন রোডের একটি রেস্টুরেন্টে আয়োজিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ময়মনসিংহ জেলা থেকে আসা ১৭ তম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি মোঃ ইকরামুল হক টিটু।মেযর এ সময় আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার সুযোগকে সকলের কাছে সমান ভাবে পৌঁছে দিয়েছেন। তিনি বছরের শুরুতে বিনামূল্যে পাঠ্যপুস্তক দিচ্ছেন, বিভিন্ন বৃত্তি-উপবৃত্তি দিচ্ছেন, নারী শিক্ষার্থীদের স্নাতক পর্যন্ত বিনাবেতনে অধ্যয়নের সুযোগ দিয়েছেন। এর ফলে জেলা-উপজেলা-ইউনিয়ন থেকে স্কুল-কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ আরও অবারিত হয়েছে। এ সুযোগকে কাজে লাগাতে যাবে।

বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের অবদানকে স্মরণ করে মেয়র বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে যাঁরা রক্ত দিয়েছেন সেই সকল বীর শহীদের স্বপ্নকে পূরণ করা আমাদের দায়িত্ব। আজ আমাদের হয়ত রক্ত দিতে হবে না, কিন্তু শ্রম আর মেধা দিয়ে, মানবিকতা ও দেশপ্রেম নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

মেয়র বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা মানে সমৃদ্ধ-দুর্নীতিমু্ক্ত- অসাম্প্রদায়িক- সুখী বাংলাদেশ। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনলেই সকলের আশা আকাঙ্খা পূর্ণ হবে, দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে।এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শোয়ায়েব-উল-ইসলাম তরফদার। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ময়মনসিংহ জেলা কল্যাণ পরিষদের সভাপতি আবু ইমাম গাজ্জালী এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মোঃ ইব্রাহীম ফরাজী, সাধারণ সম্পাদক এসএম আকতার হোসাইন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!