1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহে প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন ১১৪ পরিবার - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ময়মনসিংহে প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন ১১৪ পরিবার

  • প্রকাশের সময় : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ২০৩ বার পঠিত

সুমন ভট্টাচার্য ময়মনসিংহঃ-

জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ পাকা ঘর পাবো তা জীবনেও কল্পনাও করিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আমাদের কল্পনাকেও ছাড়িয়ে গেছে। এখন অন্তত মরার আগে মাথা গোঁজার ঠাই নিয়ে চিন্তা করতে হবে না কথাগুলো বলেছিলেন মুজিব বর্ষ উপলক্ষে জমিসহ ঘর পাওয়ার কয়েকটি পরিবারের লোকজন। ভূমিহীন ও গৃহহীন মানুষের আবাসন নিশ্চিতকল্পে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম উদ্ভাবন হচ্ছে আশ্রয়ণ প্রকল্প। ‘দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ময়মনসিংহ সদর উপজেলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন আরও ১১৪ ভূমিহীন ও গৃহহীন পরিবার।গতকাল বুধবার ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘরগুলোর উদ্বোধন করার পর ১১৪ জন সুবিধাভোগী পরিবারের মধ্যে ঘরগুলো হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম। এর আগে গত ২০ মার্চ সোমবার চতুর্থ পর্যায়ের জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং করে সদর উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহীন,১২ নং ভাবখালী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছাত্তার সোহেল। এছাড়াও অনুষ্ঠানে খাইচ. এম. ইবনে মিজান, সাবেক জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মমতাজ উদ্দিন মন্তা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সহঃ পরীক্ষা নিয়ন্ত্রক বীর মুক্তিযোদ্ধা মোঃ ইশরাক আলী, সদর উপজেলা পরিষদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনিরুল হক ফারুক রেজাসহ প্রমূখ।এ সময় ইউএনও শফিকুল ইসলাম জানান, একটি মানুষও গৃহহীন থাকবে না মাননীয় প্রধানমন্ত্রীর এ ঘোষণাকে সামনে রেখে আমরা কাজ করে চলেছি। তৃণমূল পর্যায়ে ইউপি চেয়ারম্যান ও সচিবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে নিয়ে আমরা চেষ্টা করেছি প্রতিটি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে সনাক্ত করার জন্য। তাদের সহযোগিতায় আমরা প্রকৃত গৃহহীন ও ভূমিহীন পরিবারকে সনাক্ত করে তাদের মাঝে মুজিব বর্ষের অঙ্গীকার উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর করতে পেরেছি।মাথা গোঁজার স্থায়ী আবাসন পেয়ে দারুন খুশি ভূমিহীন হতদরিদ্র পরিবারগুলোর সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!