1. admin@auchsangbad.com : admin :
শিক্ষার্থীদের আদর্শবান ও আলোকিত মানুষ হতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

শিক্ষার্থীদের আদর্শবান ও আলোকিত মানুষ হতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১২৯ বার পঠিত

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুরপ্রতিনিধিঃ-

দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, দেশপ্রেমের প্রত্যয় ও প্রবল আত্মবিশ্বাসে বর্তমান প্রজন্মকে সুন্দর আগামী গড়ার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। শুধুমাত্র জিপিএ-৫ অর্জন তথা মেধাবী হলে হবে না বরং শিক্ষার্থীদেরকে নীতি-নৈতিকতার উপর অধিষ্ঠিত থেকে মনুষ্যত্ববোধের জাগরণের মাধ্যমে আদর্শবান ও আলোকিত মানুষ হতে হবে।
রোববার (২০ মার্চ ২০২৩) সন্ধ্যায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৩ কোটি টাকা ব্যয়ে বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নে আম্রকানন উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত দৃষ্টিনন্দন ৪ তলা একাডেমি ভবনের উদ্বোধন ও জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের সত্যিকারের মানুষের মতো মানুষ হতে হলে জীবনের প্রত্যেক প্রতিযোগিতাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে মোকাবেলা করতে হবে। আগামীর সোনার বাংলা গড়তে তোমরাই নেতৃত্ব দেবে। শিক্ষার্থীদের ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা রাখতে হবে। এভাবে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের সমন্বয়ে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলতে হবে। তবেই দেশ এগিয়ে যাবে, বিশ্বে দেশের মুখ উজ্জ্বল হবে।
আম্রকানন উচ্চ বিদ্যালয়ের সভাপতি হরিপদ অধিকারী এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের জেলা নির্বাহী প্রকৌশলী এস.এম শাহীনুর ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য নুর ইসলাম নুর, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক জিয়াউর রহমান জিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম ফিরোজ আলম, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইয়াসিন আলী, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী গুলজার হোসেন, মোহনপুর ইউপির চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন, সাবেক চেয়ারম্যান দিনেশ।
স্বাগত বক্তব্য রাখেন আম্রকানন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দাবন চন্দ্র শর্ম্মা
অনুষ্ঠানটি পরিচালনা করেন মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.মাকসুদুজ্জামান সাজু।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!