1. admin@auchsangbad.com : admin :
লালপুরের ইউপি চেয়ারম্যান তোফার বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

লালপুরের ইউপি চেয়ারম্যান তোফার বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১৫৫ বার পঠিত

রাজশাহী ব‍্যুরোচীফঃ

নাটোরের লালপুর উপজেলার ৮নং দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফার বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ তুলে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় ঢাকা বরাবর সোমবার(২০/০৩/২৩ইং)একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অত্র ইউনিয়নের মহিলা মেম্বার সহ ১০ জন ইউপি সদস্য।যার অনুলিপি নাটোর জেলা প্রশাসক ও লালপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় রিসিভ করেছেন।
এ বিষয়ে দুড়দুড়িয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার আলতাব হোসেন বলেন,আমরা গত ২২ সালের ১৭ই জানুয়ারী ইং তারিখে ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ার পরে অত্র ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা আমাদের ইউপি সদস্য ছাড়াই নিজের ক্ষমতা বলে,দাপট দেখিয়ে একাই সকল কার্যক্রম চালিয়ে আসছেন।
তিনি আরো বলেন,সরকারি কোন প্রকল্প/বরাদ্দ আসিলে নিজের সুবিধা অনুযায়ী সুকৌশলে প্রকল্প দাখিল করেন এবং বিল উত্তোলন করেন।তখন আমরা প্রতিবাদ করলে তিনি আমাদেরকে বিভিন্ন ভাবে গালিগালাজ ও হুমকি প্রদর্শন করে বলে আমি কোন ইউএনও,ডিসি কিছু বুঝি না।পরিষদে আমি যা করবো তাই।
২ নং ওয়ার্ডের মেম্বার টিপু সুলতান বলেন,তাহার এমন কার্যক্রমে অতিষ্ঠ হয়ে গত ১৩-০৩-২২ ইং তারিখে জেলা প্রশাসক বরাবর দূর্নীতির অভিযোগ করলে বিষয়টি ইউএনও মহোদয় মিমাংসা করে দিলেও তার দূর্নীতি থামেনি।বর্তমানে তিনি সকল ইউপি সদস্যদের সাথে অশ্লীল ভাষায় গালিগালাজ করে পরিষদে আসতে নিষেধ করেছে।
তিনি আরো বলেন,৪ নম্বর ওয়ার্ডের নওপাড়া হাটে ড্রেন নির্মাণ,হাটে সিসি ক্যামেরা স্থাপন,একই রাস্তা দুইবার সংস্কার,নওপাড়া গ্রামে হারান সরদারের বাড়ি হতে হাশেমের বাড়ি,ভেল্লাবাড়ীয়া মাজার হতে হালুডাঙ্গা ২বার সংস্কার,সহ বিভিন্ন দূর্নীতির চিত্র তুলে ধরে আনুমানিক ২২,০০০০০(বাইশ লক্ষ)টাকা আত্মসাৎ করেছেন মর্মে অভিযোগ দায়ের করা হয়েছে।
অন্যান্য ইউপি সদস্যরাও বলেন,আমরা যে অভিযোগ টা দায়ের করেছি তা সঠিক আমরা দ্রুত তার বিচার চাই,সেই সাথে আমাদের অত্র ইউনিয়ন পরিষদের অধিকার আমাদের মাঝে ফিরে পেতে চাই।
এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা বলেন,বিষয়টি খতিয়ে দেখা হবে।
এ বিষয়ে দুড়দুড়িয়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফার মুঠোফোনে একাধিকবার কল করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!