1. admin@auchsangbad.com : admin :
দিনাজপুর জেলা বিএনপির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

দিনাজপুর জেলা বিএনপির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ২৭৯ বার পঠিত

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র নব-নির্বাচিত দিনাজপুর জেলা কমিটির পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ মার্চ-২০২৩) বেলা ১২টায় দিনাজপুর শহরের বালুবাড়ীস্থ বন্ধন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত পরিচিতি ও সাধারন সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক ডা. এজেডএম জাহিদ হোসেন। এ সময় তিনি বলেন, সুশৃঙ্খল কর্মীবাহিনী ছাড়া কোন দলকে এগিয়ে নেওয়া যায় না। কারণ শৃঙ্খলার কোন বিকল্প নেই। বিভাজনের রাজনীতি বাদ দিয়ে ঐক্যের রাজনীতি করতে হবে। তাহলে দলকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব। তিনি দলের প্রতিটি নেতাকর্মীকে শৃঙ্খলা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দলের দায়িত্ব পালনের আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, বেগম খালেদা জিয়ার সাবেক বিশেষ সহকারী এমএ জলিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলির সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মকশেদ আলী মঙ্গলিয়া, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মোকাররম হোসেন, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, আরহাজ্ব মাহবুব আহমেদ, আলহাজ্ব সোলায়মান মোল্লা, আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক, মোঃ মঞ্জুরুল ইসলাম, মোঃ নওশাদ আলী, মোঃ শামিম চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌরসভার কাউন্সিলর মুরাদ আহমেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা চৌধুরী হিরা, আমিনুল ইসলাম মুন্না, মোঃ আনিসুর রহমান বাদশা প্রমূখ।
অনুষ্ঠানে জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলির সদস্যবৃন্দ, যুগ্ম সম্পাদকবৃন্দ, কোষাধ্যক্ষ মোঃ নুরুজ্জামান সরকার, দপ্তর সম্পাদক মোঃ আখতারুজ্জামান আখতার, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, যুবদল রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রেজাউর রহমান রেজাসহ জেলা বিএনপির সম্পাদক মন্ডলির অন্যান্য সদস্য ও নির্বাহী কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে নীলফামারী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু উপস্থিত ছিলেন।
এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. এজেডএম জাহিদ হোসেনকে জেলা বিএনপির পক্ষ থেকে সংবার্ধনা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!