
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ প্রতিনিধিঃ-
ঢাকা উত্তরা পশ্চিম ডিএমপি থানা পুলিশের অভিযানে ১০০ বোতল ফেনসিডিল সহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করে।গ্রেফতারকৃত আসামীরা হল- মো: আবেদ আলী ও মো: রায়হান।পুলিশ জানায়, মো: আবেদ আলী ও মো: রায়হান পেশাদার মাদক ব্যবসায়ী। আসামীরা দীর্ঘদিন যাবৎ আশপাশের জেলায় মাদক ব্যবসায়ী করে আসছিল গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মোহাম্মদ মাছুদ আলমের নির্দেশে এসআই(নি:) সোরহাব হোসেন ও এসআই(নি:) ওমর ফারুকের নেতৃত্বে ১০০ বোতল ফেনসিডিল সহ উত্তরা পশ্চিম থানা এলাকার ৯নং সেক্টর আব্দুল্লাহ পুর বাস ট্যান্ড সৈয়দ শাহ মার্কেটের সামনে থেকে আসামিদের গ্রেফতার করে এবং গ্রেফতারকৃত আসামী কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।এ অভিযান অব্যাহত থাকবে।