1. admin@auchsangbad.com : admin :
দিনাজপুরে বিভিন্ন আয়োজনে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

দিনাজপুরে বিভিন্ন আয়োজনে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১৭৫ বার পঠিত

মােঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধিঃ-

সারা দেশের ন্যায় দিনাজপুরে বিপুল উৎসাহ উদ্দীনায় হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচী পালন করে। এসব কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সরকারী-বেসরকারী, স্বায়ত্বশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, কেক কাটা, স্বাস্থ্য ক্যাম্প, চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও মিলাদ মাহফিল, মসজিদে বিশেষ দোয়া মাহফিল, মন্দির, গীর্জা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, হাসপাতাল, কারাগার ও শিশুসদনে উন্নতমানের খাবার পরিবেশন, বর্ণিল আলোকসজ্জা ইত্যাদি।
এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সরকারী-বেসরকারী, স্বায়ত্বশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
শুক্রবার (১৭ মার্চ-২০২৩) সকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রথমে পুষ্পমাল্য অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী ও পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।
পরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলালীগ, কৃষকলীগ, আওয়ামীলীগের সহযোগি ও বন্ধুপ্রতিম সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ হতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রদ্ধা জানানো হয়।
এছাড়াও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন, জেলা আইনজীবী সমিতি, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ জেলা শাখা, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর সরকারি মহিলা কলেজ, দিনাজপুর আদর্শ কলেজ, দিনাজপুর জেলা আইনজীবী সমিত, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েসন (বিএমএ) দিনাজপুর শাখার নেতৃবৃন্দ, ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতাল, দিনাজপুর সিভিল সার্জন অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, দিনাজপুর গণপূর্ত অফিস, দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগ, দিনাজপুর এলজিইডি অফিস, দিনাজপুর ব্যাংকার্স ফোরাম, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল), দিনাজপুর কলেজিয়েট গার্লস্ হাই স্কুল এন্ড কলেজ, দিনাজপুর উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ব্যাংক-বীমাসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। হামদর্দ দিনাজপুর শাখার উদ্যোগে গরিব-অসহায় রোগিদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়। দিনাজপুর ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল লিমিটেড’র উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (হাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন আয়োজনে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ পালন করা হয়েছে।
দুপুরে হাসপাতাল, কারাগার ও সরকারী শিশুসদনে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এছাড়া বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা, চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল, মন্দির, গীর্জা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!