1. admin@auchsangbad.com : admin :
ভূমিদস্যু আলমগীর মেম্বারের বিরুদ্ধে পুকুর খনন বন্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ভূমিদস্যু আলমগীর মেম্বারের বিরুদ্ধে পুকুর খনন বন্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৩০০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর মোহনপুর উপজেলার ধূরইল ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আলমগীর হোসেন এর বিরুদ্ধে অবৈধ পুকুর খনন বন্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন স্থানীয় জনগণ।
এর আগে সাবেক জেলা প্রশাসক আব্দুল হামিদ পুকুর খনন বন্ধে আলমগীর মেম্বারের নামে যেখানে পাবে সেখান গ্রেফতার করা হবে বলে হুলিয়া জারি করেন এবং তার বিরুদ্ধে আদালতে মামলাও হয়। ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও এলাকায় প্রভাবশালী হওয়ায় রাজনৈতিক ফাঁক ফোকর দিয়ে বেঁচে যায় সে। আর এ অবৈধ কাজে তাকে সাহায্য করেন জেলা যুবলীগ নেতা আনোয়ার হোসেন। পুকুর খননের মাটি পাকা রাস্তায় বহনের ফলে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকা মূল্যের সরকারি রাস্তা। ঘটছে দূর্ঘটনা।
বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, মোহনপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও প্রেসক্লাব সভাপতি বরাবর পাঠানো লিখিত অভিযোগের মাধ্যমে জানা গেছে, জেলার মোহনপুর উপজেলার ধুরইল বিলে ভুমিদস্যু সিন্ডিকেটের মাধ্যমে সংঘবদ্ধ একটি চক্র বিভিন্ন এলাকায় তিন ফসলী জমিতে পুকুর খনন করে মাটি বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এর আগে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আলমগীর মেম্বার ও তার লাঠিয়াল বাহিনী সিন্ডিকেট অত্র ধুরইল ইউনিয়ন সর্বত্র ইতিমধ্যেই শত শত বিঘা তিন ফসলী জমিতে পুকুর খনন ও মাটি বিক্রি করে গড়েছেন টাকার পাহাড়।
পুকুর খনন বন্ধে বাঁধা হওয়ায় নবিন প্রবীণসহ অনেককে মারধোর করেন ভুমি খেকো মেম্বার আলমগীর মেম্বার ও তার লোকজন।
গত কয়েকদিন আগে আলমগীর মেম্বারের ডানহাত ধুরইল পূর্বপাড়া মৃত নূর মোহাম্মদের ছেলে আক্কাস আলী (৫৫) ধূরইল মৌজার কাম বিলে ধানী জমিতে পুকুর খননের উদ্দেশ্যে ভেকু মেশিন নামালে ফসলী জমি রক্ষায় স্থানীয়রা বাঁধা প্রদান করেন। এঘটনায় আলমগীর মেম্বার ও তার লোকজন হাজির বাড়ির আলতাফ নামে একজন প্রবীণকে ব্যাপক মারধোর করেন। এরপর যে কোন মূল্যে পুকুর খনন করবেন বলে চ্যালেন্জ ছুড়ে দেন স্থানীয়দের। ঘটনার পর মোহনপুর থানা পুলিশ এলাকায় টহল দিয়ে চলে যায় এরপর আবারো এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়ালে স্থানীয় চেয়ারম্যান দেলোয়ার হোসেনের হস্তক্ষেপে পরিবেশ ঠান্ডা হয়। এরপর ১১ মার্চ শনিবার আবারো মাটি কেটে পুকুরের পাড় তৈরী করা শুরু করেন।
অভিযোগে আরো জানা গেছে, স্থানীয় সরকারের একজন নির্বাচিত জনপ্রতিনিধি হওয়ার কারনে ক্ষমতার অপব্যবহার ও জনসাধারণকে জিম্মি করে সরকারি নিয়মনীতি অমান্য ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রায় ১০বিঘা জমিতে পুকুর খননের কাজ অব্যাহত রেখেছে মেম্বার ও তাঁর লোকজন। বর্তমানে যেখানে পুকুর খনন করা হচ্ছে সেখানে সামন্য বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরী হয়ে শত শত বিঘা জমি তলিয়ে যাবে এবং কোন ফসল উৎপাদন করা সম্ভব হবেনা। জমির মালিকদের অনুমতি ছাড়াই ও স্থানীয়দের বাঁধা উপেক্ষা করে আলমগীর মেম্বার জোর করে পুকুর খনন করছেন। বাঁধা দিলে বিভিন্নভাবে হয়রানি, হুমকি ধামকিসহ বি়ভিন্ন মামলায় জড়ানোর ভয়ভীতি দেখানো হচ্ছে। বর্তমান ইউপি সদস্য আলমগীর হোসেন ইতিমধ্যেই এলাকায় প্রায় ৬০০ বিঘা আবাদি জমিতে পুকুর খনন করেছেন। এই ভূমিদস্যু আলমগীর ও তার লাঠিয়াল বাহিনীর বিরুদ্ধে পুকুর খনন বন্ধে ভয়ে কেউ মুখ খোলার সাহস পায়না। আর যারা মুখ খুলে তাদের ভাগ্যে জুটে মারধোরসহ হুমকি ধামকি ও হয়রানি। খাদ্যশস্য স্বনির্ভরতার জন্য আবাদি জমি ও পরিবেশ রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন আবেদনকারীরা।
প্রেসক্লাবে অভিযোগ জমা হওয়ার পর স্থানীয় সাংবাদিকরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ফোন করায় ১৬ মার্চ সন্ধ্যায় মোহনপুর থানা পুলিশের সহযোগিতায় সহকারি কমিশনার ভূমি প্রিয়াংকা দাশ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আলমগীর মেম্বারকে পুকুর খনন ও রাস্তায় মাটি বহনের অপরাধে নগদ ১০ হাজার টাকা ও মৌগাছি গ্রামের মৃত আবেদ আলীর ছেলে আলালকে একই অপরাধে ১০ হাজার এবং পোল্লাকুড়ি গ্রামের ভেকু দালাল মেরাজুলকে খানপুর বাগবাজারে পুকুর খনন ও রাস্তায় মাটি বহনের অপরাধে নগদ ১০ হাজার টাকা জরিমানা করেন। এসময় সবাইকে ভবিষ্যতে পুকুর খনন, রাস্তায় মাটি বহন ও বিক্রয় করা যাবেনা বলে হুশিয়ারি করা হয়েছে এবং রাস্তায় পড়ে থাকা মাটি নিজ দ্বায়িত্বে পরিস্কার করার আদেশ করা হয়েছে।
এবিষয়ে ইউপি সদস্য আলমগীর মেম্বার মুঠোফোনে বলেন, খননকৃত পুকুরটি আমার নয়। আমার সহযোগিতায় এটি খনন করছেন জেলা যুবলীগনেতা আনোয়ার হোসেন চাচা। যত খুশি পারেন আমার বিরুদ্ধে লিখেন কিছুই করতে পারবেন না।
এবিষয়ে জেলা যুবলীগ নেতা আনোয়ার হোসেন সরাসরি স্থানীয় সাংবাদিক ও পুলিশের সামনে বলেন, আমার পৈতৃক সম্পতিতে আমি পুকুর খনন করছি তাতে প্রশাসন ও আপনাদের এত মাথা ব্যাথা কেন? এসময় তিনি উচ্চস্বরে কথা বলেন এবং রক্ত চক্ষু দেখান।
এবিষয়ে মোহনপুর সহকারি কমিশনার ভূমি প্রিয়াংকা দাশ বলেন, মোহনপুর থানা পুলিশকে সাথে নিয়ে পুকুর খনন, মাটি বহন অপরাধে ৩টি স্থানে ৩ জনকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!