1. admin@auchsangbad.com : admin :
বাউফলে আ:লীগের দুই গ্রুপ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ; উপজেলা চেয়ারম্যান, ওসি সহ আহত-২৫ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

বাউফলে আ:লীগের দুই গ্রুপ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ; উপজেলা চেয়ারম্যান, ওসি সহ আহত-২৫

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১২৯ বার পঠিত

শ্রীঃ মিশুক চন্দ্র ভুঁইয়া-নিজস্ব প্রতিবেদক।

পটুয়াখালী জেলা বাউফল উপজেলা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আনন্দ র‍্যালীকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপ ও পুলিশের ত্রিমুখী সরাসরি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার, বাউফল থানার ওসি আল-মামুনসহ অন্তত ২৫ জন আহত হয়েছে।শুক্রবার (১০ মার্চ) বাউফল হাই স্কুল মাঠ থেকে আনন্দ র‍্যালীটি শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে পৌছলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার গ্রুপ ও স্থানীয় সংসদ সদস্য আসম ফিরোজ গ্রুপের মধ্যে সংঘর্ষ সংঘটিত হয়। এতে পুলিশ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে ত্রিমুখী সংঘর্ষ বাধে।ঘটনার পরে গুরুতর জখম অবস্থায় উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।উল্লেখ্য, বঙ্গবন্ধুর ১০৩ তম জম্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্য উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আসম ফিরোজ ও দলের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার একই সময়ে একই স্থানে অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করেন। ওই কর্মসূচিকে কেন্দ্র করেই দুদিন আগ থেকেই দু’গ্রুপের মধ্যে থমথমে বিরাজ করছিল। এবিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল আমিন বলেন, দু’পক্ষের মধ্যেই উত্তেজনা বিরাজ ছিল। দু’পক্ষকেই শান্ত রাখার জন্য আমরা ব্যাপক চেষ্টা চালিয়েছি।
বাউফল থানার ওসি আল মামুন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে লাঠি চার্জ করা হয়। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় বিশ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়। এতে আমি সহ পুলিশের আরও ৫-৬ জন সদস্য আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছেবসউফলে বঙ্গবন্ধুর ২০৩তম জন্ম বার্ষিকীর আনন্দ মিছিলে হামলা পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় জাতির জনক শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্ম বার্ষিক ও শিশু কিশোর দিবস উপলক্ষে ১৭.০৩.২৩ইং তারিখ রোজ শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদের সামনের সড়কে সংঘর্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার ও ৯ পুলিশসহ কমপক্ষে ২১ নেতাকর্মী আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় আবদুল মোতালেব হাওলাদারকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।উপজেলা যুবলীগের নেতা অরিবিন্ধু জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদারের নেতৃত্বে একটি আনন্দ মিছিল আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবনের দিকে অগ্রসর হওয়ার সময় পুলিশ উপজেলা পরিষদের গেইটের সামনে বাধা দেয়। এসময় আওয়ামী লীগের সভাপতি আসম ফিরোজ এমপির ভাইর ছেলে যুবলীগ সভাপতি ফয়সাল আহম্মেদ মনির মোল্লার নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী এসে তাদের উপর হামলা করে। এতে আবদুল মোতালেব হাওলাদারসহ তার অনুসারি গৌতম দাস, অমল চন্দ্র দাস, জাহিদ বক্স, রাজিব, জলিল, পলাশ, রাজা মিয়া, হাসান, বেল্লাল, রিপন, ইমরান গুরুত আহত হন।
এসময় পরিস্থিতি শান্ত করতে পুলিশ ৮-১০ রাউন্ট রাবার বুলেট নিক্ষেপ করে। এসময় ইটপাটকেলের আঘাতে পুলিশের ওসি আলম মামুন, এসআই মনিরুজ্জামান, এসআই হুমায়ন কবির, এসআই আবুল বশার, এস আই আবুল হাসান, এএসআই শাহিন, কনেস্টবল রাহাত, কনেস্টবল ইত্তি, কনেস্টবল রবিউল আহত হয়েছেন। এদের মধ্যে উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদারের হাতে, পেটে ও পায়ে গুরুতর জখম হয়েছে। তাকেসহ তার কয়েক অনুসারিকে উদ্ধার করে প্রথমে বাউফল হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। শহরের থমথমে অবস্থা বিরাজ করছে। এঘটায় শহরে প্রায় এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে দুপুর ১২টার দিকে আসম ফিরোজ এমপির নেতৃত্বে একটি বিশাল আনন্দ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। উল্লেখ, বঙ্গবন্ধুর জন্ম দিন উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি আসম ফিরোজ এমপি, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল আলাদা আলাদা কর্মসূচীর ঘোষনা করেন।
এর মধ্যে আসম ফিরোজ এমপি ও আবদুল মোতালেব হাওলাদার একই স্থানে আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবনে কর্মসূচী ঘোষনা করে। এর পর থেকে উত্তেজনা বিরাজ করছিল।বাউফলের ইউএনও বলেন, ‘দুই পক্ষকেই সহ অবস্থানের অনুরোধ করা হয়েছিল। তারা আমাকে কথাও দিয়েছিলেন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবেন। কিন্তু তারা কথা রাখেননি। আমি হাতজোড় করে তাদেরকে অনুরোধ করেছি। তারা আমার কথা শুনেননি।’বাউফল থানার ওসি আল মামুন বলেন, ‘এ কর্মসূচীর নিরাপত্তা বিধানের জন্য শহরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন ছিল। ঘটনার সময় সংহিসতা মোকাবেলা করতে ৮-১০ রাউন্ট রাবার বুলেট নিক্ষেপ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়া হয়। এসময় আমিসহ ৯ পুলিশ আহত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!