1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
রাণীরবন্দরে তিন হাজার টাকার লেনদেনের জেরে দু্ই বন্ধু মিলে প্রাণ নিলো মিরাজের - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

রাণীরবন্দরে তিন হাজার টাকার লেনদেনের জেরে দু্ই বন্ধু মিলে প্রাণ নিলো মিরাজের

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ২৪৬ বার পঠিত

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ

হত্যাকাণ্ডের ১২ ঘন্টার মধ্যে তথ্য প্রযুক্তির মাধ্যমে আসিফ ও লিটনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ এক বন্ধু আরেক বন্ধুকে এক বছর আগে ৩ হাজার টাকা লেনদেনকে জেরে দু্ই বন্ধু মিলে প্রাণ নিয়েছে অপর আরেক বন্ধু মিরাজের। (১৫ মার্চ) বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার চাঞ্চল্যকর মিরাজুল ইসলাম হত্যা মামলায় ওই ২ বন্ধুকে আটক করেছে চিরিরবন্দর থানা পুলিশ। আটককৃতরা হলেন আসিফ ইসলাম (১৬)। সে উপজেলার নশরতপুর ইউনিয়নের নদীরপাড় গ্রামের মোঃ হবিবর রহমানের পূত্র ও অপর আরেকজন লিটন ইসলাম (১৬) সে একই ইউনিয়নের রাণীপুর গ্রামের মুন্সিপাড়ার নজরুল ইসলামের পূত্র। এ ঘটনায় বুধবার নিহত মিরাজের বাবা মোঃ আমিনুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।মামলা সূত্রে জানাগেছে, প্রায় ০১ বছর পূর্বে নিহত মিরাজ আসামী আসিফ ইসলামের নিকট ৩ হাজার টাকা ধার নেওয়া নিয়ে মনোমালিন্য শুরু হয় এবং র্পূব পরিকল্পনার অংশ হিসেবে গত ১৪ মার্চ অনুমান রাত ৯টার দিকে আসামী আসিফ তার ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে নিহত মিরাজকে কৌশলে ডেকে নিয়ে নিহত মিরাজের বাই সাইকেল যোগে তিনজন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করে। এ সময় রাত সাড়ে ৯টার দিকে বা মধ্যবর্তী সময়ে ঘটনাস্থলে যায় এবং নির্জনতা নিশ্চিত করে আসিফ আলীর নির্দেশে লিটন পেছন থেকে নিহত মিরাজের গলায় ছোড়া দিয়ে পোচ দেয়। সে সময় নিহত মিরাজ সাইকেল থেকে মাটিতে পড়ে গেলে মৃত্যু নিশ্চিত করার জন্য লিটন ইসলাম গলায় ছোড়া দিয়ে আরো একটি পোচ দেয়। এর পরে মৃত্যু নিশ্চিত হলে হত্যাকান্ডে ব্যবহৃত ছোড়াটি পাশের ভূট্টা ক্ষেতে ছুড়ে মারে এবং ঘটনাস্থল ত্যাগ করে। তাদের পরিহিত কাপড় চোপড় খুলে খালি গায়ে রাতের অন্ধকারে গ্রামের পথটুকু পার হয় এবং বাড়ির পাশে ময়লার স্তুপে ফেলে দেয়। নিহত মিরাজের মোবাইল ফোনটি বন্ধ করে আসিফ ইসলাম তার বাড়িতে রেখে দেয়। স্থানীরা জানায়, রাত সাড়ে ১১টার দিকে মঙ্গলবার উদ্ধার করা হয় কিশোর মিরাজুলের মরদেহ।আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামের আইজুল মেম্বারপাড়া এলাকায় রাত ১০টার দিকে এক পথচারী তার গলাকাটা মরদেহ দেখে। খবর পেয়ে পুলিশ রাতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বুধবার সকালে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে পাঠায়। পরে ময়না তদন্ত শেষে ওই দিন বিকেলে লাশ পরিবারের হস্তান্তর করলে পারিবারিক কবরস্থানে নিহত মিরাজের দাফন সম্পূন্ন করা হয়। এ বিষয়ে চিরিরবন্দর থানার চৌকস অফিসার ইনচার্জ ওসি-মো.বজলুর রশিদ তাদের গ্রেফতারের বিষয়টি প্রস রিলিজের মাধ্যমে নিশ্চিত করেন।অপরদিকে-চিরিরবন্দর থানার চৌকস অফিসার ইনচার্জ ওসি বজলুর রশিদ কে অভিনন্দন জানান এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!