1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ২৫৩ বার পঠিত

বিজয় সাহা-মৌলবীবাজার প্রতিনিধিঃ- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ ১৪ মার্চ দুপুরে। কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামের শ্রমজীবি ভুক্তভোগী হাফিজ খাঁন লিখিত বক্তব্য জানান- তার পুত্র মোঃ ফয়জুল ইসলাম খান (২৬),২নং আসামী করে একটি কাল্পনিক ও ষড়যন্ত মামলায় (সিআর মামলা নং- ৩৭০/২০২২ (কমলগঞ্জ) বিনা দোষে মৌলভীবাজার জেলা কারাগারে আটক রয়েছেন। পরিবারের আয়-রোজগারের একমাত্র ছেলের কারণে পরিবারের ৫সদস্য নিয়ে মানবেতর জীবন করতে হচ্ছে। তিনি আরো জানান- উক্ত মামলায় ১নং আসামী মোঃ শামসুল ইসলাম খাঁন (৩২) তার ১নং পুত্র। প্রায় ১যুগ (১২ বছর) ধরে পরিবারের সাথে কোন সর্ম্পক ও যোগাযোগ নাই। লোক মুখে শুনেছেন গত বছর দেড়েক পূর্বে সে কামুদপুর বাজারে একটি প্রতিষ্ঠান খুলে। সেখানে ব্যবসা করার সুবাদে উক্ত মামলার বাদী মোঃ আকরাম মিয়া এর সাথে মোঃ শামসুল ইসলাম খাঁন এর সহিত ঘনিষ্ট পরিচয়। এখানে ( শামসুল ও মামলার বাদী মোঃ আকরাম মিয়াদের মধ্যে কি নিয়ে ঝামেলা তা তাদের জানা নেই। পরিবারের সাথে প্রায় ১যুগ (১২ বছর) ধরে যোগাযোগ নাই, আলাদা ভাবে বিভিন্ন জায়গায় বসবাস করে আসছে, সে বর্তমানে কোথায় আছে তা তাদের জানা নেই,এসব ঘটনায় আমার অপর পুত্রকে আসামী করে মামলা দায়ের করা ষড়যন্ত্র এবং পরিবারকে আর্থিক ও মানষিক ভাবে ক্ষতিগ্রস্থ করাই তাদের মূল লক্ষ্য। উক্ত মামলার বাদী একই উপজেলার কামুদপুর নিবাসী মৃত লাল মিয়া‘র পুত্র মোঃ আকরাম মিয়া (৪৪) একজন দাদন ব্যবসায়ী ও দুষ্ট প্রকৃতির লোক। সে অবৈধ ভাবে ফায়দা হাসিল করার জন্য পুত্র মোঃ ফয়জুল ইসলাম খান-কে সাজানো মামলা দিয়ে হয়রানী করছে। তার দায়েরকৃত মামলায় বিজ্ঞ আদালতের কোন নোটিশ দেওয়া হয়নি। কমলগঞ্জ থানার মামলার তদন্তকারী কর্মকর্তাও এসব বিষয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও আমাদের সাথে কথা বলে ঘটনার সত্যতা কি তা জানার চেষ্টাও করেন নি। মানবিক ও নৈতিক সহযোগীতা এবং রাষ্ট্রীয় সুরক্ষা প্রাপ্তির জন্য সাংবাদিকদের লেখনীর মাধ্যমে জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও জণসাধারণকে অবহিত করা এবং সকল প্রকার সহযোগীতা কামনা করেন। এবং দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মোঃ ফয়জুল ইসলাম খান-কে মুক্ত করার দাবী জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ভুক্তভোগীর মা শিলিয়া বেগম, বোনের জামাই তোয়াব আলী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!