
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ: ময়মনসিংহে ৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশের এসআই আলালউদ্দিন,এসআই উত্তম কুমার দাস,এএসআই আমির হামজা সংঙ্গীয় ফোর্সদের নিয়ে আটক করে।
মঙ্গলবার ১৪ই মার্চ রাতে কোতোয়ালী মডেল থানা এলাকার উনারপাড় থেকে তাদের আটক করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন-আব্দুল মন্নাফ ওরফে মুন্নাফ(৪৫),শাহীন(২৪)।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি শাহ কামাল আকন্দ বলেন, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কোতোয়ালী মডেল থানা এলাকার উনারপাড় জৈনিক আজিজুলের দোকানের সামনে মাদক কারবারিরা ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে গোপনে কোতোয়ালী মডেল থানা এলাকাসহ আশপাশের জেলা গুলোতে মাদক বিক্রি করতো।এ ঘটনায় তদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলেও জানান।