1. admin@auchsangbad.com : admin :
জননেত্রী শেখ হাসিনার ময়মনসিংহে আগমন উপলক্ষে জেলা আওয়ামী লীগ নেত্রী ও গৌরীপুরের এমপি প্রার্থী নাজনীন আলমের আনন্দ মিছিল - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

জননেত্রী শেখ হাসিনার ময়মনসিংহে আগমন উপলক্ষে জেলা আওয়ামী লীগ নেত্রী ও গৌরীপুরের এমপি প্রার্থী নাজনীন আলমের আনন্দ মিছিল

  • প্রকাশের সময় : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ২২৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ-

  1. জননেত্রী শেখ হাসিনার ময়মনসিংহে আগমন উপলক্ষে জেলা আওয়ামী লীগ নেত্রী ও গৌরীপুরের এমপি প্রার্থী নাজনীন আলম এর উদ্যোগে ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর আয়োজনে নেত্রীকে স্বাগত জানিয়ে এবং জনসভা সফল করার লক্ষ্যে ১০ মার্চ বিকেলে ময়মনসিংহ মহানগরীতে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল সহ জেলা ও মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস আলম, ময়মনসিংহ জেলা সভাপতি কাজী আজাদ জাহান শামীম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বপন, জেলা জেলা যুব মহিলা লীগ আহবায়ক বিলকিস খানম পাপড়ি, জেলা আওয়ামী লীগ নেত্রী লুৎফুন নাহার লাকি, মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আজাদুর রহমান ও সাধারণ সম্পাদক ফিজার তালুকদার, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, গৌরীপুর উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেয়নের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন স্বপন, ভালুকা উপজেলা সভাপতি মোঃ নুরুল ইসলাম, চরাঞ্চলের আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সভাপতি আজিজুল হক তালুকদার, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পলি আক্তার, জেলা ছাত্রলীগ সহসভাপতি মোঃ মোহসিন, সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিবসহ বিভিন্ন উপজেলার বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন গৌরীপুর উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক-১ বিল্লাল হোসেন ফকির, সদস্য সচিব মোঃ ওসমান গনি এবং যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুস সাত্তার এবং পরিবহন শ্রমিক লীগের গৌরিপুর উপজেলা আব্দুল বারেক এবং জেলা শ্রমিক লীগ নেতা শোয়েবুর রহমান জুয়েল।

গৌরীপুর উপজেলা, চরাঞ্চল ও ময়মনসিংহ মহানগরীর হাজার হাজার নেতাকর্মী ও বিপুল সংখ্যক মহিলা আনন্দ মিছিলে যোগ দেয়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!