1. admin@auchsangbad.com : admin :
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের দূর্নীতি যেন থামার নয় ! ২০০ বছরের পুরোতন স্যাত স্যাতে ঘরেই থাকতে হচ্ছে বন্দীদের । - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের দূর্নীতি যেন থামার নয় ! ২০০ বছরের পুরোতন স্যাত স্যাতে ঘরেই থাকতে হচ্ছে বন্দীদের ।

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫০ বার পঠিত

আবুল হাশেম-স্টাফ রিপোর্টার :

রাজশাহী: রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের নির্যাতন যেন থামার নয়। সম্প্রতী এক হাজতী বন্দীকে তিনজন কারারক্ষী মিলে বেধড়ক লাঠিপেটা করেছে বলে অভিযোগ উঠেছে। আঘাতপ্রাপ্ত বন্দীর হাত, পা ফুলে যায় এবং ঠোট ফেটে রক্ত বের হয়।
জামিনে মুক্ত একাধিক বন্দি সূত্রে জানা গেছে, সেই বৃটিশ আমলের পুরোনো ঘরে আজও রাখা হয় হাজার হাজার বন্দীদের। ধারন ক্ষমতার চেয়েও প্রায় দ্বিগুন বন্দী রয়েছে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে। ফলে সিভিল ওয়ার্ডে থাকা শত শত বন্দীরা চর্ম রোগ ও পঁচড়ায় আক্লান্ত হচ্ছে। এ নিয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের মাথা ব্যাথা কতটুকু সেই বিষয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এদিকে কারাগারের বাইরের চিত্র দেখলে মনে হবে কত উন্নত রাজশাহী কেন্দ্রীয় কারাগার। বড় বড় ভবন। আর চকচকে উজ্জল লিখা “রাখিব নিরাপদ দেখাবে আলোর পথ”। অথচো কারা অভ্যান্তরে দ্বিগুণ দামে বাড়ালেই মেলে ইয়াবা হেরোইন গাঁজা। মেডিকেলে মেলে ঘুমের বড়ি। ভূক্তভোগী অনেক অভিভাবক মাদকাশক্ত সন্তানকে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করেন। ছেলে মাদকমুক্ত হবে সেই আশায়। কিন্তু কারাগারে গিয়েও তারা নেশা খায়। বাইরে বেরিয়ে যাহা লাও, তাহাই কদু। ফের মাদক সেবন করতে থাকে। তাহলে নিরাপদ কোথায়? এমনই অভিযোগ অনেক অভিভাবকদের। এ নিয়ে অভিভাবকরা চরম উদ্বেগ আর উৎকন্ঠার মধ্যে রয়েছেন। কারাগার সংশ্লিষ্ট কিছু অসাধু সিপাই জামাদার বিক্রি করেন মাদক। আবার তারাই উদ্ধার করেন মাদক। সেই মাদকের অপরাধে বেধড়ক পিটিয়ে আহত করা হয় বন্দীদের। আবার জেলের কেস বলে একটা বাক্য আছে, সেই অদৃশ্য কেস থেকে বাঁচতে বন্দীকে দিতে হয় টাকা। কিন্তু প্রকৃত অপরাধিরা থেকে যাচ্ছে ধরা ছোয়ার বাইরে। এছাড়াও রয়েছে বেড বানিজ্য, কারা অভ্যান্তরে ক্যান্টিন-এ নিম্ন মানের খাবার। সেই খাবারের দামটাও বেশ চওড়া। সবমিলে দীর্ঘ শত শত বছরের অনিয়ম দূর্ণীতি যেন বন্ধ হবার নয়। সেই সাথে পুরো কারাগারের ঘরের ওয়ালের প্লাষ্টার চটে ও ধসে পড়া ঘরেই ঝুঁকি নিয়ে থাকতে হচ্ছে বন্দীদের। মেরামত হয় না, তা নয়, তবে ধসে পড়া প্লাষ্টারের মেরামত। এছাড়াও রয়েছে গনশোচাগার। নাক মুখ না ঢেকে বাথরুমে ঢুকলেই বমি উঠে আসে। যেমন অপরিষ্কার তেমনি পুরোনো। তারপরও বন্দীদের উপায় নাই। সেখানেই জরুরী কাজ সারতে হয়। এ নিয়ে আলোচনা, সমালোচনা, গুঞ্জন কোনটাই কাজে আসে না। কারাগারের বাইরে উঠছে নতুন নতুন ভবন। আর কারা অভ্যান্তরে ২০০ বছরের স্যাত স্যাতে ঘরেই থাকতে হচ্ছে বন্দীদের। এ নিয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন ভেতরের ও বাইরে মুক্তিপ্রাপ্ত বন্দীরা।
নাম প্রকাশ না করা শর্তে বন্দী ও কারাগার সূত্রে জানা যায়, ফায়জুল ওরফে ফাইসালের কাছ থেকে অবৈধ খাবারের টোকেন উদ্ধার করেছেন কারা কতৃপক্ষ। সে নগদ টাকার বিনিময়ে বেশ কয়েকজন আসামীদের খাবার সাপ্লাই দেয়। সেই টাকা কারারক্ষী দ্বারা নিজ পিসি বইয়ে জমা করায়। সাবেক মেডিকেল রাইটার শামীম ও রবিউল তারা গাঁজার কারবার চলাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
বন্দী নির্যাতনের বিষয়ে মুঠো ফোনে জানতে চাইলে জেলার মোঃ নিজাম উদ্দীন বলেন, জেল খানায় এত বড় ঘটনা ঘটলো অথচো আমি জানলাম না!
সিনিয়র জেল সুপার মোঃ আব্দুল জলিল জানান, বন্দী নির্যাতণের বিষয়ে আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!