1. admin@auchsangbad.com : admin :
সমাবেশে জনগণের স্বার্থের কথা বলবে ওয়ার্কার্স পার্টি : বাদশা - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

সমাবেশে জনগণের স্বার্থের কথা বলবে ওয়ার্কার্স পার্টি : বাদশা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩১৭ বার পঠিত

আবুল হাশেম,স্টাফ রিপোর্টারঃ

প্রায় আড়াই বছর পর আগামী ২৫ ফেব্রুয়ারি রাজশাহীতে বিভাগীয় সমাবেশ করতে যাচ্ছে ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। শহরের ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত এ সমাবেশে সাধারণ জনগণের স্বার্থের কথা তুলে ধরা হবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় শহরের একটি রেঁস্তোরায় রাজশাহীতে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, রাজশাহীতে কর্মরত বস্তুনিষ্ঠ সাংবাদিকবৃন্দ আমাদের ডাকা সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন, এতে আমি আনন্দিত। আপনাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। গণমাধ্যমকর্মীরা গরীব, মেহনতী মানুষের পক্ষে থাকবে; তাদের সুখ-দুঃখের কথা তুলে ধরবে এটিই আমাদের কাম্য।

দলীয় সমাবেশে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করে জাতীয় এই রাজনীতিক বলেন, ওয়ার্কার্স পার্টি শ্রমজীবী মানুষের পক্ষে কথা বলতেই মাদ্রাসা মাঠে সমাবেশের আয়োজিত করেছে। আমরা প্রত্যাশা করি, সমাবেশে মেহনতী মানুষের জন্য বলা কথাগুলো সাংবাদিক বন্ধুরা দেশের মানুষের মাঝে তুলে ধরে গণমানুষের স্বার্থের পক্ষে ভূমিকা রাখবে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এক সমায়ে তুখোর ছাত্রনেতা ফজলে হোসেন বাদশা বলেন, সমাবেশে জাতীয় রাজনীতির প্রসঙ্গ যেমন আসবে, তেমন রাজশাহীর মানুষের কথাও উঠে আসবে। আমি যেহেতু এলাকার জনপ্রতিনিধি; সেহেতু রাজশাহীর মানুষের জন্য কি করতে পেরেছি, আগামীতে কি করতে পারি; সেসব বিষয়ও স্থান পাবে ২৫ তারিখের সমাবেশে।

আগামী নির্বাচন, জাতীয় ও স্থানীয় রাজনীতি, আগামী দিনে রাজশাহীর উন্নয়ন-সম্ভাবনাসহ উত্তরাঞ্চলে জঙ্গিবাদ, মৌলবাদবিরোধী সংগ্রাম এবং অসাম্প্রদায়িক ও মু্ক্তিযুদ্ধের চেতনাকে কেন্দ্র করে দলের সমাবেশে জনতার ঢল নামবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এমপি ফজলে হোসেন বাদশা।

গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু ও সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!