1. admin@auchsangbad.com : admin :
বাউফলে পরিকল্পিত ভাবে একই পরিবারের ১০ জনকে কুপিয়ে হত্যার চেষ্টা। - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বাউফলে পরিকল্পিত ভাবে একই পরিবারের ১০ জনকে কুপিয়ে হত্যার চেষ্টা।

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৬ বার পঠিত

শ্রীঃ- মিশুক চন্দ্র ভুঁইয়া-স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর বাউফলে জমিজমার বিরোধের জের ধরে পরিকল্পিত ভাবে একই পরিবারের ১০ জনকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে পরী ঠাকুর ও তার সহযোগীদের বিরুদ্ধে।এসময় পরী ঠাকুর ও তার সহযোগীরা ভুক্তভোগীদের ঘর বাড়ি ভাঙচুর ও লুটপাট চালানো হয়।গত (১৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৩ টার দিকে উপজেলার কনকদিয়া ইউনিয়নের (১নং ওয়ার্ড) জয়ঘোড়া গ্রামে নাপিত বাড়িতে এ ঘটনা ঘটে।ঘটনার পরে প্রতিবেশীরা আহতদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।

আহতরা হলো,অভানি শীল ও তার স্ত্রী কমলারানী অভানিশীলের ছেলে অমৃতশীল, নয়নশীল,অরুন শীল ও অরুণ শীলের ছয় মাসের শিশু কন্যা তনুশ্রী,অজয় শীল,নারায়ন শীল এবং সরস্বতী।এদের মধ্যে গুরুতর অমৃত, অরুণ ও নয়নকে গুরুতর অবস্থায় বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং অন্যান্যরা বাউফলে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আহত অরুণশীল জানান,দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে অভানি শীল ও তার পরিবারদের সাথে প্রতিবেশী মৃত ধীরেন চন্দ্র ঠাকুরের ছেলে পরী ঠাকুর ও তার পরিবারদের বিরোধ চলে আসছে।অবাণী শীলের জমি জোরপূর্বক জবরদখল করার চেষ্টা চালায় পরী ঠাকুর ও তার সহযোগীরা।তবে,বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।

অভিযোগ সুত্রে যানা যায়,ঘটনার দিন অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে অভানী শিল ও তার মেজো ভাই নারায়ণ তাদের রান্নাঘরের চাল দিতে শুরু করলে প্রতিপক্ষ পরী ঠাকুর ও তার লোকজন বাধা দেয়।এতে প্রতিবাদ করলে পরি ও তাদের সহযোগী মিলন,শ্যামল, কালাচান, মনোতোষ, পুতুল, আকুল, শেফালী, পারুল,কার্তিক সহ অজ্ঞাত কয়েকজন পরিকল্পিতভাবে অবানীর উপর ক্ষিপ্ত হয়ে লাঠিসোঁটা ও দা দিয়ে আতর্কিত নৃশংস হামলা চালায়।কিন্তু,পর্যায়ক্রমে তাদের পরিবারের অমৃতশীল,অরুন শীল,নয়ন শীল,অজয় শীল,চয়নশীল,নারায়ণ,সরস্বতী,কমলা রানী ও ছয় মাসের শিশু তনুশ্রীকে পিটিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেন পরীসহ অন্যান্য সহযোগীরা।

এদিকে ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে প্রতিপক্ষকে ফাঁসাতে হামলাকারী পরী ও মনতোষ নাটকীয় কায়দায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। আহত কমলা রানী জানান, পরী ঠাকুর ও তার লোকজন এর পূর্বেও আমাদের উপর হামলা চালিয়েছে।ওদের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ ঘটনায় জয়ঘোড়া ওয়ার্ডের ইউপি সদস্য মাহাবুব হাওলাদার বলেন, ঘটনার দিন আমি ব্যাক্তিগত কাজে মমিনপুর ছিলাম।ঘটনা শোনার পরে গ্রাম পুলিশ ফিরোজ আলমকে ঘটনাস্থলে পাঠানো হয়। কিন্তু পরী ঠাকুর ও তার সহযোগীরা পরিকল্পিত ভাবে এরূপ সন্ত্রাসী কার্যকলাপ ঘটনা করেছে। গ্রাম পুলিশ ফিরোজ আলমের কোন কথা তাঁরা তোয়াক্কা করে নাই।

গ্রাম পুলিশ ফিরোজ আলম বলেন,পরিষদ থেকে ঘটনাস্থলে যাওয়ার জন্য ফোন আসলে আমি সেখানে যাই এবং পরী ঠাকুর ও তার সহযোগীদের ঝগড়া না করার জন্য নিষেধ করলে আমার সামনেই তাঁরা (পরী ঠাকুর ও তাদের সহযোগীরা) কোন কথা তোয়াক্কা না করেই মারামারি শুরু করে। এ বিষয় বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-মামুন আউচ সংবাদ কে বলেন, মারামারি ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!