
নিজস্ব প্রতিবেদকঃ- কিশোরগঞ্জ বারের ৬ বার নির্বাচিত সভাপতি এ্যাডভোকেট মিয়া মোঃ ফেরদৌস সাহেব গতকাল বৃহস্পতিবার ঢাকা’য় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।মৃত্যুকালে স্ত্রী ২ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার জুমআবাদ ঐতিহাসিক শহীদি মসজিদ মাঠে উনার ১ম জানাযা আদায় হবে। তার নিজ বাড়ি মানিকখালী চাঁন্দপুরে হযরত মিয়া চাঁন্দ শাহ রহমাতুল্লাহি আলাইহি হাইস্কুল মাঠে ২য় জানাযার নামাজ অনুষ্ঠিত হবে ও পারিবারিক কবরস্থানে সমাধি হবে।
তার মৃত্যুতে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি ‘র কেন্দ্রীয় পরিচালক এফ এম আব্বাস উদ্দিন গভীর শোক প্রকাশ করছেন ও শোকতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন।