
নিজস্ব প্রতিবেদকঃ- কিশোরগঞ্জ আইনজীবি বারের ৬ বার নির্বাচিত সভাপতি ২ বারের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মিয়া মোঃ ফেরদৌস সাহেব গতকাল বৃহস্পতিবার ঢাকা’য় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।মৃত্যুকালে স্ত্রী ২ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার জুময়া নামাজ শেষ ঐতিহাসিক শহীদি মসজিদ মাঠে উনার প্রথম জানাযা নামাজ আদায় হয়েছে। তার নিজ বাড়ি মানিকখালী চাঁন্দপুরে হযরত মিয়া চাঁন্দ শাহ্ রহমাতুল্লাহি আলাইহি হাইস্কুল মাঠে দ্বিতীয় জানাযার নামাজ অনুষ্ঠিত হবে ও পারিবারিক কবরস্থানে সমাধি হবে।
উনার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ এর কিশোরগঞ্জ জেলা শাখা ‘র অন্যতম সদস্য ও কটিয়াদী উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি পদপ্রার্থী আলহাজ্ব মঈনুজ্জামান অপু সাহেব গভীর শোক প্রকাশ করছেন ও শোকতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন।