1. admin@auchsangbad.com : admin :
গোদাগাড়ীতে পদ্মার তীর থেকে বালু উত্তোলনের দায়ে ছয় লক্ষ টাকা জরিমানা - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

গোদাগাড়ীতে পদ্মার তীর থেকে বালু উত্তোলনের দায়ে ছয় লক্ষ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৪ বার পঠিত

রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীর তীর থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ছয় লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। গত মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) দুপুর ২.০০ টায় এই অভিযান পরিচালনা করেন গোদাগাড়ী সহকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ সবুজ হাসান।

এসময় সেখানে দ্বায়িত্বে থাকা চারজনকে গ্রেফতার করে মাটিকাটা তিনটি এক্সেভেটর (ভেকু মেশিন), পাঁচটি ট্রাক্টর জব্দ করেন। পরে আকটকৃতদের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (গ) ধারা লঙ্ঘনে ১৫(১) ধারায় শাস্তি দেওয়া হয়। অপরদিকে ঐ বালু মহালের ইজারা পাওয়া মেসার্স উম্মে রোমান এন্টারপ্রাইজকে ছয় লক্ষ টাকা অনাদায়ে ৩ মাসের জেল জরিমানা করা হয়।
উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারী দৈনিক গনমুক্তি পত্রিকায় ঐ বালু মহালের নানা অনিয়ম দুর্নীতি নিয়ে নিউজ করা হয়। সেই নিউজের শিরোনাম হয়েছিল “রাজশাহী গোদাগাড়ীতে পদ্মা পাড়ের ফসলি জমির মাটি যাচ্ছে ইট ভাটায়”। এরপর নিউজটি গোদাগাড়ী উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়। এরপর ১৪ ফেব্রুয়ারী দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান দেওয়া হয়। নিউজের সত্যতা পেলে ভ্রাম্যমাণ আদালত করে এই জরিমানা করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারি এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ সবুজ হাসানের সাথে কথা বললে তিনি জানান, আমরা বিভিন্ন দাপ্তরিক কাজে ব্যাস্ত থাকি, এই সুযোগটাকে কাজে লাগিয়ে এই বালু মহালের ইজারাদার অসৎ উদ্দেশ্য অবৈধভাবে পদ্মার তীর থেকে মাটি ও বালু উত্তোলন করছিল। পত্রিকায় সংবাদ প্রকাশ হলে বিষয়টি আমাদের নজরে আসে। এরপর আমরা বালু মহালে উপস্থিত হয়ে সংবাদের সত্যতা পাই। এরপর আইনের মাধ্যমে তাদের শাস্তি ও জরিমানা করা হয়েছে। আগামীতে এরকম অনিয়ম করলে আবারও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সোঃ সবুজ হাসান ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!