1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহ ভৈরব রেল পথ ট্রেনের অভাবে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ বাতিল ট্রেন গুলো পুনঃচালুর দাবী - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ময়মনসিংহ ভৈরব রেল পথ ট্রেনের অভাবে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ বাতিল ট্রেন গুলো পুনঃচালুর দাবী

  • প্রকাশের সময় : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭৩ বার পঠিত

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহঃ- ময়মনসিংহ ভৈরব রেল পথে দীর্ঘ দিন ধরে চলাচলকারী লোকাল ট্রেন ঈশাখা এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। প্রতিদিন সকালে ভৈরব থেকে ময়মনসিংহ পর্যন্ত সকালে একটি লোকাল ট্রেন ( কাচারী ট্রেন) নামে পরিচিত এবং বিকালে ময়মনসিংহ থেকে ভৈরব পর্যন্ত এই ট্রেনটি চালু ছিল। অপর দিকে ময়মনসিংহ থেকে ভৈরব ভায়া ঢাকা পর্যন্ত এক মাত্র এক্সপ্রেস ট্রেন হিসাবে ঈশাখা এক্সপ্রেস চালু ছিলো। দীর্ঘ দিন ধরে এই লাইনে চলাচলকারী সকল ট্রেন বন্ধ করে দেওয়ার এই এলাকায় শত শত ট্রেন যাত্রী সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। বর্তমানে আপ ডাউন চট্টগ্রাম মেইল ট্রেনটি চালু আছে। অতি জনপ্রিয় এই ট্রেনের পূর্বে ১২টি যাত্রী কোচ ও মালামাল পরিবহনের আলাদা কোচ সংযোজন ছিল। বর্তমানে নাম মাত্র তিনটি কোচ (বগী) দিয়ে কোন মতে জোড়াতালি দিয়ে এই ট্রেনটি চালু রাখা হয়েছে। যাত্রীর অভাবে প্রতিটি রেলওয়ে ষ্টেশন মৃত প্রায় অবস্থা রয়েছে। সরকার যখন মেট্রোরেল পাথাল রেল চালু করছে এবং করতে যাচ্ছে এই সময় ভৈরব ময়মনসিংহ রেলওয়ে সেকশনে এই করুন অবস্থার জন্য দায়ী কে? এক সময়ের লাভজনক এই সেকশনটিকে অবহেলার পাত্র বানানোর পিচনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে অনেকেই মনে করেন। যাত্রীদের আলোচনায় জানাযায় এই অঞ্চলের বাস মালিক সমিতির গভীর ষড়যন্ত্রে সকল ট্রেন বন্ধ করা হয়েছে। ট্রেন বন্ধ থাকলে যাত্রীরা বাধ্য হয়ে চট্টগ্রাম ঢাকা সহ অন্যান্য স্থানে যাতায়াত করবে এতে তারা বেশি লাভবান হবেন। ময়মনসিংহ ভৈরব রেলওয়ে সেকশনের সেবার মান উন্নত ও রেলেওয়ের আয় বৃদ্ধি করার স্বার্থে এই লাইনের পূর্বে চলাচলকারী সাবেক সকল ট্রেন সমূহ দ্রুত চালু করার প্রযোজনীয় ব্যবস্হা গ্রহন করার জন্য রেল যাত্রী সাধারন মাননীয় প্রধানমন্ত্রী রেলমন্ত্রীসহ রেলওয়ে মন্ত্রনালয়ের উর্ধবতন কর্তৃপ বরাবর জোর দাবী জানিয়েছেন। সচেতন যাত্রী সাধারণ জানিয়েছেন এই লাইনে বাতিল ও স্থগিত কৃত সকল আপ/ ডাউন ট্রেন জরুরি চালু করার দাবীতে অতিদ্রুত মানববন্ধন সহ আরও কঠোর কর্মসুচী গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!