1. admin@auchsangbad.com : admin :
গাজীপুরে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিউজ করায় সাংবাদিককে কুপিয়ে আহত করার অভিযোগ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

গাজীপুরে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিউজ করায় সাংবাদিককে কুপিয়ে আহত করার অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪০৫ বার পঠিত

গাজীপুরে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিউজ করায় সাংবাদিককে কুপিয়ে আহত করার অভিযোগ

রবিউল আলম গাজীপুর প্রতিনিধি:

অপরাধ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিউজ করায় একদিনে মোঃ শামিম শেখ নামে এক সাংবাদিকের উপর একাধিকবার হামলা করেছে মাদক ব্যবসায়ীরা। পরে জাহাঙ্গীর ফরাজি নামে এক ইউপি সদস্য ঘটনা মিমাংসা করার কথা বলে মাদক ব্যবসায়ীদের নিয়ে পূণরায় উক্ত সাংবাদিককে এলোপাথারী কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে।

বুধবার সকালে কালিগঞ্জ উপজেলার বড়গাঁও গ্রামে ঘটনা ঘটে। মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা হামলায় আহত সাংবাদিক শেখ শামিমকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করেন। এ ঘটনায় কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন উক্ত সাংবাদিক।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,সাংবাদিক মোঃ শামিম শেখ কিছুদিন আগে ডি নিউজ ২৪.কম নামে একটি অনলাইন পোর্টালে বড়গাঁও গ্রামের চিহ্নিত মাদক কারবারীদের বিরুদ্ধে একটি অনুসন্ধানী নিউজ করেন। নিউজ প্রকাশের পর বড়গাঁও গ্রামের সাফির উদ্দীনের ছেলে ফয়সাল,সহিদুল্লাহর ছেলে সিয়াম,লতিফ মাষ্টারের ছেলে তুষার,মৃত তনু ফরাজির ছেলে জাহাঙ্গীর ফরাজি,জাহাঙ্গীর ফরাজির ছেলে তারেক ফরাজি,সোলমান হাজীর ছেলে আল আমিন,ফাইজুউদ্দীনের ছেলে ওমর সানিসহ কয়েকজন গত ৩১ জানুয়ারী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উক্ত সাংবাদিকের বাড়িতে হানা দেয়। এসময় সাংবাদিক শামিম শেখকে বাড়িতে না পেয়ে বাড়ির লোকজনকে অকথ্য ভাষায় গালাগাল করে হুমকী দিয়ে চলে যায়। এর পরদিন আজ বুধবার সকাল সাড়ে ৮ টায় অভিযুক্তরা পূণরায় সাংবাদিক শামিম শেখের বাড়িতে গিয়ে তাকে গালিগালাজ করে। এ ঘটনায় উক্ত সাংবাদিক প্রতিবাদ করলে সিয়াম তার উপর চড়াও হয়ে তাকে পিটিয়ে আহত করে। এসময় সাংবাদিক শামিম শেখের চিৎকারে আশেপাশের মানুষ এগিয়ে আসলে হামলা কারীরা চলে যায়। পরে মোক্তারপুর ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর ফরাজিকে সাথে করে হামলাকারীরা ঘটনাটি মিমাংসা করবে বলে সাংবাদিক শামিম শেখকে ডেকে নেয়। এসময় তারা ১০/১২ টি মটর সাইকেলে করে অজ্ঞাতনামা আরো ১৫/২০ জন লোক দেশীয় অস্ত্রে সজ্জ্বিত হয়ে ঘটনা মিমাংসা না করে পূণরায় ধারালো অস্ত্র দিয়ে সাংবাদিক শামিম শেখকে কুপিয়ে আহত করে। এসময় সাংবাদিক শামিম শেখের চাচা জমসের আলী এগিয়ে আসলে তাকেও মেরে আহত করে। পরে সুযোগে পেলে মেরে ফেলবে বলে হুমকী দিয়ে হামলাকারীরা চলে যায়। উল্লেখিত ঘটনায় বক্তব্য নিতে অভিযুক্তদের মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিয়েও মোবাইল বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

হামলায় আহত সাংবাদিক শামিম শেখ জানান,মাদকের বিরুদ্ধে নিউজ করায় তারা আমাকে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। আমি এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

কালিগঞ্জ থানার ওসি মোঃ আনিছুর রহমান বলেন এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!