1. admin@auchsangbad.com : admin :
কটিয়াদীতে ভ্রাম্যমান আদালতে লাইসেন্স বিহীন হাসপাতাল কে জরিমানা ও বন্ধ ঘোষণা - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

কটিয়াদীতে ভ্রাম্যমান আদালতে লাইসেন্স বিহীন হাসপাতাল কে জরিমানা ও বন্ধ ঘোষণা

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ৩৪১ বার পঠিত

কটিয়াদীতে ভ্রাম্যমান আদালতে লাইসেন্স বিহীন হাসপাতাল কে জরিমানা ও বন্ধ ঘোষণা

কিশোরগঞ্জ প্রতিনিধি।

জেলার কটিয়াদী উপজেলা সদরে এক লাইসেন্স বিহীন ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল কে অর্থদণ্ড ও বন্ধ ঘোষণা করেছেন
ভ্রাম্যমান আদালত। স্হানীয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে স্বাস্থ্য বিভাগের অনুমোদন ব্যাতীত
কিশোরগঞ্জের কটিয়াদীর ব্যস্ততম বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘ দিন ধরে মোটা টাকায় সিজার অপারেশন সহ প্রসূতি সেবার নাম সর্বস্ব অপ চিকিৎসার রমরমা বাণিজ্য চালিয়ে আসছিল আল-নূর ল্যাব এন্ড হাসপাতাল নামের প্রাইভেট প্রতিষ্ঠান টি।
কটিয়াদী উপজেলা প্রশাসনের নজরে আসলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট খানজাদা শাহরিয়ার বিন মান্নান এর ভ্রাম্যমান আদালত হাসপাতাল কর্তৃপক্ষ কে ১০,০০০/- দশহাজার টাকা অর্থদণ্ড ও স্হায়ীভাবে বন্ধ ঘোষণা করেন।

অবশেষে প্রাইভেট এই হাসপাতালটিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে হাসপাতালটিকে সীলগালা করে দিয়েছে। এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি)বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানাগেছে,দীর্ঘদিন যাবত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন না নিয়েই কটিয়াদী বাসস্ট্যান্ডে আল-নূর ল্যাব এন্ড হাসপাতাল বেশ কিছু দিন যাবত সিজারিয়ান অপারেশনসহ স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনা করে আসছিল।

হাসপাতালের ভিতরে দুইজন সিজার ( প্রসূতি) রোগী থাকায় সিলগালা করা সম্ভব হয়নি, তবে ভ্রাম্যমান আদালত আগামীকাল থেকে সীলগালা থাকা সহ সরকারী অনুমোদন না পাওয়া পর্যন্ত সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. তাজরিনা তৈয়ব ও পৌর মেয়র শওকত উসমান উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নান এ প্রতিনিধি কে জানান, উপজেলার সর্বত্র নিয়মিত অভিযান চলবে এবং অনুমোদনহীন সকল প্রকার ল্যাব, ক্লিনিক, প্রাইভেট হাসপাতালের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!