1. admin@auchsangbad.com : admin :
নান্দাইলে সরকারি খাল ভরাট করে দোকান ঘর নির্মাণ ॥ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

নান্দাইলে সরকারি খাল ভরাট করে দোকান ঘর নির্মাণ ॥

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ১৬৯ বার পঠিত

নান্দাইলে সরকারি খাল ভরাট করে দোকান ঘর নির্মাণ ॥

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ : ময়মনসিংহের নান্দাইলে অবৈধভাবে সরকারি খাল ভরাট করে দোকান ঘর নির্মাণ করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। বর্তমান সরকার খাল ও রাস্তা এবং জলাশয় রক্ষার জন্য কঠোর নির্দেশনা থাকলেও সেটির তোয়াক্কা না করে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে সরকারি খাল ভরাট করে স্থায়ীভাবে পাকা দোকান ঘর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে স্বার্থনেষী ব্যক্তিরা। জানাগেছে, নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের সুরাশ্রম মৌজাস্থ বেলতলী বাজার নামক স্থানে পানি নিষ্কাসনের সরকারি খালে মাটি ভরাট করে দোকান ঘর নির্মাণ করছে স্থানীয় নজরুল ইসলাম ভূইয়া ও ফজলুর রহমান নামে জনৈক্য দুইজন ব্যক্তি। তবে ফজলুর রহমান সবে মাত্র মাটি ভরাট করেছেন। কিন্তুু নজরুল ইসলাম সরকারি জায়গা দখল করে সেখানে পাকা দোকান ঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে দোকান ঘরের তিনি ৩ ফুট ওয়াল তৈরি করেছেন। ব্যক্তিদ্বয় এলাকার প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেহ মুখ খুলতে চায় না। সরজমিন পরিদর্শন করে দেখাগেছে, সুরাশ্রম মৌজাস্থ জেএলনং ১৩০ ,বিআরএস খতিয়ান নং ১/১, সাবেক দাগ ১৩৩৬ ও হালদাগ ১৮৯০ সরকারি জায়গায় ইচ্ছা মাফিক দখল করে দোকান ঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। এতে করে উক্ত এলাকায় বসবাসরত প্রায় ২ হাজার ৫০০ শত বাসিন্দার পানি নিষ্কাশন সহ রাস্তা দিয়ে চলাচলে দূর্ভোগ পোহাতে হবে বলে এলাকাবাসী অভিযোগে উল্লেখ করে। এছাড়া পানি নিষ্কাসনের অভাবে ফসলি জমি বৃষ্টির পানিতে তলিয়ে যাবার শতভাগ সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে বর্ষাকালে ২/৩টি বাড়িতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। নাম প্রকাশে অনিচ্ছুক দুই জন স্থানীয় বাসিন্দা জানান, অবৈধভাবে সরকারি খাল বন্ধ করে দোকান ঘর নির্মাণকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন। যাতে করে এরকমভাবে সরকারি জায়গা দখল করার সাহস না পায়। এলাকাবাসী জানায়, সরকারি খাল ভরাট করাকে কেন্দ্র করে যেকোন সময় এলাকায় অশান্তির সৃষ্টি হতে পারে। সরকারি জায়গায় দোকান ঘর নির্মাণের বিষয়ে নজরুল ইসলাম ভূইয়াকে জিজ্ঞাসা করলে- তিনি মাটি ভরাট সহ দোকান ঘর তুলার কথা স্বীকার করে বলেন, আমি প্রশাসনের কাউকে অবহিত করেনি। আর আমার বাড়ির সামনে আমি ঘর করেছি, এতে দোষের কি ? সরকার চাইলে দিয়া দিবো। তবে খাল ভরাটের বিষয়ে তিনি বলেন, ‘একসময় খাল ছিলো.. এখন নেই। অপরদিকে ফজলুর রহমান বলেন, সবাই বলতেছে জায়গাটি খালি না রেখে, সেখানে মাটি ভরাট করে দোকান ঘর তুলে দেন। তাই মাটি ভরাট করেছি।’ তবে ফজলুর রহমানকেও প্রশাসনের কোন অনুমতি নিতে হয়নি। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ঘটনা সত্য। আমার জানামতে এটা সরকারি জায়গা।’ গাংগাইল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তুষার কান্তি মজুমদার বলেন, আমাদের স্যারের কাছে অভিযোগ দিয়েছে, স্যার বললেই ব্যবস্থা নেওয়া হবে। নান্দাইল উপজেলা সহকারী কমিশনার ভূমি এটিএম আরিফুল ইসলামের সাথে সেলফোনে কথা হলে তিনি তাঁর অফিসে যাওয়ার কথা বলে ফোন কল কেটে দেন। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর বলেন, এ বিষয়ে আমি কোন অভিযোগ পায়নি। তবে পেলে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!