
কিশোরগঞ্জে মুরগির বিষ্ঠা দিয়ে মাছ চাষ বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি
ক্রাইমরিপোর্টার
সরকারী বিধি-নিষেধ উপেক্ষা করে মাছের খাদ্যে ক্ষতিকর মুরগীর বিষ্ঠা ব্যবহার করছেন অধিকাংশ মৎস্য খামারীরা। এতে জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ফলে অনেকেই চাষের মাছ খাওয়া ছেড়ে দিয়েছেন।
সরেজমিনে কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পুকুর এবং ঘেরের উপরে লেয়ার এবং পোল্ট্রি মুরগীর খামার তৈরি করে মাছ চাষ করছেন খামারীরা।
এছাড়াও বয়লার মুরগীর বিষ্ঠা যা স্থানীয় ভাষায় লিটার হিসেবে প্রচলিত তা খামারীদের কাছ থেকে কম দামে কিনে মাছের খাবার হিসেবে ব্যবহার করা হচ্ছে। এতে বাড়ছে রোগবিধি এক্ষেত্রে প্রাণী সম্পদ কিংবা মৎস্য সম্পদ অধিদপ্তরের কোন মনিটরিং না থাকায় মুরগীর বিষ্ঠা ক্ষতিকর জেনেও তা ব্যবহার করছেন মৎস্য খামারীরা। একাধিক মৎস্য খামারীরা জানান, সংশ্লিষ্ট কর্মকর্তারা পূর্ব থেকেই যদি মুরগীর বিষ্ঠার ক্ষতিকর দিকগুলো নিয়ে খামারীদের সাথে আলোচনা করতো তবে অনেক খামারী মাছের খাদ্য হিসেবে বিষ্ঠা ব্যবহার বন্ধ করে দিতো। মৎস্য খাদ্যের দাম বৃদ্ধির কারণে অনেক চাষী বিষ্ঠা ব্যবহার করছে বলেও তারা উল্লেখ করেন।