1. admin@auchsangbad.com : admin :
মোটরসাইকেল চালক খুন খাল থেকে লাশ উদ্ধার। - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

মোটরসাইকেল চালক খুন খাল থেকে লাশ উদ্ধার।

  • প্রকাশের সময় : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ২২৮ বার পঠিত

মোটরসাইকেল চালক খুন খাল থেকে লাশ উদ্ধার।

শ্রীঃ মিশুক চন্দ্র ভুঁইয়া, বিশেষ প্রতিবেদক।

পটুয়াখালীর কলাপাড়ায় মোঃ বেল্লাল হোসেন গাজী (৪৫) নামের এক মোটরসাইকেল চালক খুন হয়েছে। বুধবার দুপুর দেড় টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম রজপাড়া এলাকার একটি খাল পাড় থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত বেল্লাল পাশ্ববর্তী আমতলী উপজেলার ছুরিকাটা গ্রামের সফেজ গাজীর ছেলে। সে আমতলী-কুয়াকাটা রুটে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন বলে জানা গেছে। আমতলীতে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই
বরগুনার আমতলী পৌর শহরের ছুরিকাটা গ্রামের ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক মোঃ বেল্লাল গাজী (৩৫) নামে এক যুবকের মরদেহ বুধবার সকালে কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রাম থেকে উদ্ধার করেছে কলাপাড়া থানা পুলিশ। বেল্লাল আমতলী পৌরসভার ৭নং ওয়ার্ডের সফেজ গাজীর ছেলে।
পুলিশ এবং নিহত বেল্লালের স্বজন সূত্রে জানা গেছে, বেল্লাল গাজী (৩৫) ভাড়ায় চালিত মোটর সাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করত। মঙ্গলবার রাতে সে আমতলী পৌর শহরের চৌরাস্তা থেকে যাত্রী নিয়ে কলাপাড়া যাওয়ার পর ওই রাতে সে আরা বাসায় ফিরে আসেনি। রাতে এবং সকালে তার ব্যবহৃত মোবাইলে কল করেও বন্ধ পাওয়া যায়।
বুধবার সকাল ১১ টার সময় কলাপাড়া থানা পুলিশ স্থানীয়দের নিকট থেকে জানতে পেরে টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের বাশার সিকদারের বাড়ীর কাছের মৌমিতা খালের পার থেকে ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক বেল্লালের মুখমন্ডল থেতলানো রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। তবে এখনো তার প্লাটিনা মোটর সাইকেল এবং ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করতে পারেনি পুলিশ।
নিহত বেল্লালের বড় ভাই দুলাল গাজী জানান,আমার ভাই বেল্লালকে শত্রুতার করে কেহ হত্যা করে মোটর সাইকেলটি ছিনতাই করে নিয়ে গেছে। তার মুখমন্ডল থেতলানো, চোখে এবং হাতে আঘাতের চিহ্ন এবং গলায় রশি পেচানো ছিল। আমি এ ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠ বিচার চাই।
নিহত বেল্লালের স্ত্রী মারিয়া বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন, মুই এ্যাহন দুইডা পোলাপান লইয়া ক্যামনে থাকমু।নিহত বেল্লালের মা কহিনুর বেগম কান্না বিজড়িত কন্ঠে জানান,আমারে কে এহন মা বলে ডাকবে
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন বলেন,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, লাশের মুখমন্ডল এবং চোঁখে আঘাতের চিহ্ন আছে। ধারনা করা হচ্ছে শত্রুতা বশতঃ কেউ তাকে হত্যা করে লাশ ফেলে রেখেছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!