
কটিয়াদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত-১,সংকটাপন্ন আরোও ২জন।
নাঈম ইসলাম
কটিয়াদী (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের কটিয়াদীতে মোটরসাইকেল দূর্ঘটনায় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও গুরুতর আহত হয়েছেন আরোও ২ জন। রবিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কটিয়াদী পৌর এলাকার দড়ি চড়িয়াকোনা নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতের ঘনিষ্ঠ সুত্রে জানা যায়, নিহত জনি (২২) কুলিয়ারচর থানার গোবরিয়া ইউনিয়নের মাদারীবাড়ি এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে।
কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির একটি টিম খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এছাড়াও গুরুতর আহত দুইজনকে চিকিৎসার জন্য কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।