1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
শ্রীশ্রী মা সারদাদেবীর জন্মতিথি এবং রামকৃষ্ণ মিশনের সাবেক অধ্যক্ষ স্বামী সর্বেশ্বরানন্দজী মহারাজ স্মরণে স্মরকগ্রন্থ প্রকাশনা উৎসব - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

শ্রীশ্রী মা সারদাদেবীর জন্মতিথি এবং রামকৃষ্ণ মিশনের সাবেক অধ্যক্ষ স্বামী সর্বেশ্বরানন্দজী মহারাজ স্মরণে স্মরকগ্রন্থ প্রকাশনা উৎসব

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ৩৩৩ বার পঠিত

শ্রীশ্রী মা সারদাদেবীর জন্মতিথি এবং রামকৃষ্ণ মিশনের সাবেক অধ্যক্ষ স্বামী সর্বেশ্বরানন্দজী মহারাজ স্মরণে স্মরকগ্রন্থ প্রকাশনা উৎসব

সুমন ভট্টাচার্য

জগজ্জননী শ্রীশ্রীমা সারদাদেবীর ১৭০ তম জন্মতিথি পুজা এবং ময়মনসিংহ রামকৃষ্ণ মিশনের সাবেক অধ্যক্ষ স্বামী সর্বেশ্বরানন্দজী মহারাজ (দেবু মহারাজ) স্মরণে স্মরকগ্রন্থ প্রকাশনা উৎসব উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

স্মারকগ্রন্থ প্রকাশনা পরিষদ সারদা সংঘ আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালী স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন ঢাকা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ ও সম্পাদক শ্রীমৎ স্বামী পূর্ণাতœানন্দজী মহারাজ।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, মানুষ মানুষের জন্য। প্রত্যেকটি ধর্মেরই শিক্ষা হল মানুষের পাশে থাকা এবং সেবা করা। আমাদের মাঝে কোন বৈষম্য বা বিভেদ নেই। মানুষকে সেবার মাধ্যমে সৃষ্টি কর্তার নৈকন্ঠ্য লাভ করা যায়। তিনি আরো বলেন, প্রায়সই মানুষের মাঝে একটি গোষ্ঠী বৈষম্য সৃষ্টি করার চেষ্টা করে তারা নিজেরা লাভবান হওয়ার জন্য এই কাজগুলো করে থাকে। সৃষ্টিকর্তা যেমন এই বিশ্বকে সৃষ্টি করেছেন, মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং এই বিশ্বকে শান্তিময় করে গড়ে তোলার জন্য আমাদের শিক্ষাটুকু দিয়েছেন। সমাজের বিশৃঙ্খলা দূর করতে বিভিন্ন ধর্মে যুগে যুগে মহাপুরুষদের আবির্ভাব ঘটে এবং তারা মানুষকে সঠিক পথ দেখিয়েছেন।

মেয়র আরো বলেন, দেবু মহারাজের স্মারক গ্রন্থের উচ্চতা হয়তো ২ ইঞ্চি হবে কিন্তু তার যে মনের গভীরতা, ভালোবাসা, তার যে শ্রম, ঘাম, মেধা এবং আন্তরিকতা তা আমরা ২ কোটি ইঞ্চি দিয়েও শেষ করতে পারব না। মানুষকে কিভাবে ভালোবাসতে হয় তা দেবু মহারাজ আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন। কে কোন ধর্মের মানুষ তা তার কাছে বিবেচ্চ ছিল না। তিনি সব সময় মানুষকে সন্তান তুল্য মনে করতেন। মুক্তিযুদ্ধের চেতনায় সকল ধর্মের মানুষ এক সঙ্গে কাজ করতে হবে। মানুষকে ভালোবাসব, সন্মান করবো তবেই এই জগৎ সংসার শান্তিময় হবে।

রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন এর অধ্যক্ষ স্বামী ভক্তি প্রদানন্দ মহারাজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মিশন স্কুল এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. মারুফী খান, বাংলা একাডেমী পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট কথা সাহিত্যিক রফিকুর রশিদ, রামকৃষ্ণানুরাগী শ্রী কৌশিক মজুমদার। আরো বক্তব্য রাখেন সর্বশ্রীমতি বাঁশরী আচার্য, রতœা দাস, ইলা রাউৎ ও বর্ণালী সান্যাল প্রমুখ। স্বাগত বক্তব্র রাখেন স্বামী কল্যাণদানন্দ মহারাজ। অনুষ্ঠানের শুরুতেই বেদপাঠ, উদ্বোধনী সংগীত পরিবেশন করেন রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের শিক্ষার্থীবৃন্দ।

রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনে স্মারকগ্রন্থ প্রকাশনা পরিষদ সারদা সংঘ আয়োজিত অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পূজ্যপাদ স্বামী সর্বেশ্বরানন্দজী মহারাজের স্মরকগ্রন্থ “যে জীবন আলোর অধিক” এর অনলাইন মোড়ক উন্মোচন করেন ঢাকা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ ও সম্পাদক শ্রীমৎ স্বামী পূর্ণাতœানন্দজী মহারাজ। এসময় সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, প্রখ্যাত সংগীত শিল্পী প্রফেসর সুমিতা নাহা, স্বাস্থ্য অধিদপ্তরের প্রফেসর ডাঃ ইকবাল কবির, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মুনসিগঞ্জ বীর মুক্তিযোদ্ধা শ্রীমতী রেখা গুণ, ড. মারুফী খান, ড. মানিক লাল দাস ও শ্রীমতি স্বপ্না চন্দ পন্ডিত। সারদা সংঘের সভাপতি শ্রীমতি অপর্ণা সরকারের সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন স্মারকগ্রন্থ সম্পাদক ডাঃ অরুণ কান্তি ঘোষ।

এর আগে জগজ্জননী শ্রীশ্রীমা সারদাদেবীর ১৭০ তম জন্মতিথি পুজা উপলক্ষ্যে ভোর ৫টায় মঙ্গলারতি, বেদপাঠ, প্রার্থনা ও ভজন কীর্তন অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয় বিশেষ পূজারম্ভ, হোম। সকাল ৮টায় ভজন, সকাল সাড়ে ১০টায় পুস্পাঞ্জরী অনুষ্ঠিত হয। সকাল সাড়ে ১০টায ধমাৃলোচনা সভা শেষে প্রসাদ ধারণ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!