1. admin@auchsangbad.com : admin :
পটুয়াখালী জুবিলী উচ্চ বিদ্যালয় এক প্রশ্নে ৩৫ বানান ভুল নিয়ে যা জানালো কর্তৃপক্ষ। - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

পটুয়াখালী জুবিলী উচ্চ বিদ্যালয় এক প্রশ্নে ৩৫ বানান ভুল নিয়ে যা জানালো কর্তৃপক্ষ।

  • প্রকাশের সময় : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ১৪৯ বার পঠিত

পটুয়াখালী জুবিলী উচ্চ বিদ্যালয়
এক প্রশ্নে ৩৫ বানান ভুল নিয়ে যা জানালো কর্তৃপক্ষ।

শ্রীঃ মিশুক চন্দ্র ভুঁইয়া,
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ-

পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির বাংলা প্রথম পত্রের প্রশ্নে ৩৫টি বানান ভুল ছিল। সামাজিক যোগযোগমাধ্যমে ভুল বানানের ওই প্রশ্নপত্র ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

তবে বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, প্রিন্ট করতে গিয়ে ফন্ট ভেঙে যাওয়ায় এমন প্রশ্ন ছাপা হয়েছে। আর অভিভাবকরা বলছেন, প্রশ্ন করা এবং তা শিক্ষার্থীদের হাতে সরবরাহের আগে শিক্ষকদের আরও সতর্ক হওয়া প্রয়োজন ছিল। জানা গেছে, পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের গত ৫ ডিসেম্বরের বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির বাংলা প্রথম পত্রে সৃজনশীল প্রশ্নে ৩৫টি বানান ভুল ছিল। আর সেই ভুল বানানের প্রশ্ন দিয়েই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে এক ছাত্রের অভিভাবক প্রশ্নে ভুলগুলো চিহ্নিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করলে তার মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

তবে এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, বিদ্যালয়ের দিবা শাখার বাংলা শিক্ষক এস এম আবুল হোসেন প্রশ্নটি তৈরি করেন। ওই শিক্ষকের দাবি, তিনি ঠিকভাবেই প্রশ্ন তৈরি করে জমা দিয়েছেন এবং তার দেওয়া প্রশ্নে কোনো বানান ভুল ছিল না। সহকারী শিক্ষক এস এম আবুল হোসেন বলেন, আমি আমার ব্যক্তিগত কম্পিউটারে টাইপ করে প্রায় দেড় থেকে দুই মাস আগে প্রশ্ন জমা দিয়েছি। আমার তৈরি করা প্রশ্নে কোনো বানান ভুল ছিল না। তবে এখন যে প্রশ্ন দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তাতে ৩৫টি বানানের আ’কার এ’কার ভুল আছে।

এটা পরীক্ষা কমিটি বলতে পারবে কীভাবে ভুল হলো।বিদ্যালয়টির ষষ্ঠ শ্রেণির একাধিক ছাত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, ৫ তারিখের পরীক্ষার প্রশ্নে বানানগুলো এমন ছিল যে, কোনো শব্দের শুরুতে ‘আ’ কার ‘এ’ না থাকলেও দেওয়া হয়েছিল। যে কারণে প্রথমে বুঝতে তাদের সমস্যা হয়েছিল। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন বলেন, প্রশ্নপত্র ছাপার সময় প্রেসের লোকজন ফন্ট পরিবর্তন করতে গিয়ে আকার, একারসহ কিছু ফন্ট ভেঙে গেছে। এজন্য প্রিন্টার প্রতিষ্ঠানকে জবাবদিহি করা হচ্ছে। আগামীতে এ ধরনের ভুল যাতে না হয় সেজন্য আমরা সতর্ক রয়েছি।

১৮৮৭ সালে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় ১ হাজার ৭০০ শিক্ষার্থী রয়েছে। আর ষষ্ঠ শ্রেণিতে এবছর বার্ষিক পরীক্ষা দিচ্ছে ২৩৯ জন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!