1. admin@auchsangbad.com : admin :
কিশোরগঞ্জের নিকলীতে স্বামীর ঘরেই অবরুদ্ধ জীবন কাটাচ্ছেন স্ত্রী। - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কিশোরগঞ্জের নিকলীতে স্বামীর ঘরেই অবরুদ্ধ জীবন কাটাচ্ছেন স্ত্রী।

  • প্রকাশের সময় : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ৩৩২ বার পঠিত

কিশোরগঞ্জের নিকলীতে স্বামীর ঘরেই অবরুদ্ধ জীবন কাটাচ্ছেন স্ত্রী।

মোঃ সোহেল মিয়া বিশেষ প্রতিনিধি:

কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের রোদারপুড্ডা গ্রামের বাক-প্রতিবন্ধী গৃহবধূ মোছা. বেগম (২২), ঘরে তালা মেরে রেখে সারাদিনের জন্য গ্রামের পাশের রোদারপুড্ডা বাজারে দোকানদারি করছে বলে অভিযোগ উঠেছে স্বামী আলী হোসেনের বিরুদ্ধে। বেগম আলী হোসেনের দ্বিতীয় স্ত্রী। আলী হোসেনের প্রথম স্ত্রীর তিন সন্তান আর বেগমের তিন বছরের এক মেয়েসহ সকলকে বেগমই লালন পালন করেন তালাবন্ধ একটি ঘরে। গত চার মাস ধরেই গ্রামবাসীর নাকের ডগায় এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনাটি ঘটে চলে আসছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।

বেগমের পরিবারের সদস্যদের অভিযোগ বিয়ের চার বছর পর থেকে বেগমের উপর এই নির্যাতন স্বামী আলী হোসেন করে আসছেন।
এই বিষয়ে সরেজমিনে গিয়ে দেখা যায় আলী হোসেনের স্ত্রীকে রেখে যাওয়া ঘরে তালাবন্ধ। দুটি দরজায় দুটি তালা লাগানো আছে। বাহির থেকে ডাক দিলে ভেতর থেকে একটা বাচ্চাকে বলতে শোনা যায়, “কেডা তুমি,

তালাবন্ধ ঘরে লোকজন আছে জেনে নিশ্চিত হয়ে পাশের ঘরের পরিবারের গৃহকর্তর নিকটে তালাবন্ধ করে রাখার বিষয়ে জানতে চাইলে অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পরিচয় দিয়ে নুর ইসলাম মাষ্টার বলেন, ওরা আমাদের বাসায় তিনমাস যাবত ভাড়া থাকেন। আলী তার বাসাটি দুই হাজার টাকায় ভাড়া নিয়েছেন। তালাবদ্ধ করে রাখার বিষয়ে জানতে চাইলে তিনি নিশ্চিত হয়ে বলেন আলীর বউ বাচ্চারা ঘরেই আছে।

মাষ্টার ও তার পরিবার এক বাক্যে বলতে লাগলেন আলীর স্ত্রী বোবা এবং পর্দাশীল। এ জন্য তাকে তালা মেরে রাখা হয়। তার স্ত্রী দাবী করেন মাঝে মাঝে বোবা মেয়েটি তাদের ঘরে আসে যখন আলী বাড়িতে থাকে। মাষ্টারের নাতনি নবম শ্রেণীর ছাত্রী বুশরা বলে, এভাবে কাউকে ঘরে তালাবদ্ধ করে রাখা ঠিক না। প্রশ্নের উত্তরে নুর ইসলাম মাষ্টারও একপর্যায়ে স্বীকার করেন, এটি মানবাধিকার লঙ্ঘনের সামিল।

আলীর দোকানের পাশেই একটি চায়ের দোকানে বসে গণ্যমান্য কিছুর ব্যক্তির নিকটে আলীর পরিবারের তালাবদ্ধ রাখার বিষয়ে জানতে চাইলে সালিসান মো. শাহেদ মিয়া বলেন, বহুবার দরবার সালিস হয়েছে আলীর এই সব কর্মকান্ডের বিষয়ে কিন্তু আলী কারো কথা শুনেনি। এছাড়াও আঃ আউয়াল, পশুচিকিৎসক সাদিরসহ অনেকেই আলীর এই তালাবদ্ধ রাখার বিষয়টি বেগমের স্বাধীনতার উপর হস্তক্ষেপ বলে মনে করেন।

বেগমের মা কান্না করে বলেন, বোবা বলে আমার মেয়েটিকে দিনরাত পরিশ্রম করায়, দোকানের যাবতীয় বিরানি সে একাই রান্না করে দেয় আর একটু হেরফের হলেই মারধর করে, কিছুদিন আগে মেয়েটির সাথে দেখা করতে গেলে আমাকে এবং আমার ছেলের বউকে আলী মারধর করে আর আমার ছেলের বউ দিপার বাম কান ছিঁড়ে স্বর্নের দুল নিয়ে যায়। আমি বিচার চেয়ে ব্যর্থ হয়েছি।

বেগমের বাবা সোলাইমানও আক্ষেপে বলেন, মেয়েটি বোবা বলে আলীর প্রথম স্ত্রীর তিন সন্তান রেখে মারা যাওয়ার পরে আমি অনেক কিছু দিয়ে আমার মেয়েকে আলীর কাছে বিয়ে দিয়েছিলাম আর মেয়েটির নামে ১৮ শতাংশ জমিও লিখে দিয়েছি কিন্তু বর্তমানে এই জমি বিক্রি করে না দিলে আলী আমার মেয়েকে অনেক নির্যাতন করেন ও আমার পরিবারের করো সাথে দেখা করতে দিবে না বলে জানায়। আমি এলাকার অনেক গন্যমান্য ব্যক্তি, মেম্বার, চেয়ারম্যানসহ সবার কাছে আলীর বিরুদ্ধে বিচার চেয়ে ব্যর্থ হয়েছি।

জারইতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন আফরোজ বলেন, একাধিকবার আমি আলীর এই ঘটনা মিটিয়ে দিয়েছি। সে মেয়েটিকে কাজ করানোর জন্যই মূলতঃ রাখে আর ভবিষ্যতে অনাচার করবে না কথা দিয়েও কথা রাখে না। ঘরে তালাবদ্ধ করে রাখার বিষয়টিকে চরম মানবাধিকারের লঙ্ঘন বলেও মনে করেন তিনি।

আলী তার স্ত্রীকে কেন ঘরে তালাবদ্ধ করে রাখেন এই বিষয়ে জানতে চাইলে অনেকখানি ক্ষুব্ধ হয়ে এ প্রতিবেদককে বলেন, চলেন আমার সাথে ঘরে গিয়ে দেখি তালা লাগানো আছে কি-না! প্রমান আছে এ কথা বলিতেই তিনি চুপ হয়ে যান।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!