1. admin@auchsangbad.com : admin :
লক্ষ্মীপুরে ইরিগেশান প্রজেক্ট ম্যানেজার নুর নবীর প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

লক্ষ্মীপুরে ইরিগেশান প্রজেক্ট ম্যানেজার নুর নবীর প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৩৪৮ বার পঠিত

লক্ষ্মীপুরে ইরিগেশান প্রজেক্ট ম্যানেজার নুর নবীর প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

নাজির আহমেদ লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা এলাকায় বিএডিসি কর্তৃক পরিচালিত ইরি প্রজেক্ট এর ম্যানেজার নুর নবীর বিভিন্ন অনিয়ম এবং কৃষকদের ওপর অন্যায়-অত্যাচারের প্রতিবাদ ও তাকে প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কৃষকরা। আজ সকালে ভূক্তভোগী অসহায় কৃষকবৃন্দের ব্যানারে সদর উপজেলার চরভূতা এলাকার হাতিম আলীর বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা।
ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, স্থানীয় কৃষক মোসলেহ উদ্দিন, ইসমাইল হোসেন, নুরুল ইসলাম ও মোহাম্মদ হোসেন সহ অনেকে।

এসময় কৃষকরা জানান, ইরিগেশান প্রজেক্ট ম্যানেজার নুর নবীর বিভিন্ন অনিয়ম ও নানা অন্যায়-অত্যাচের অতিষ্ট হয়ে পড়েছেন তারা। চলতি আমন মৌসুমে অনা বৃষ্টির কারণে পানি সেচ দেওয়ার কথা থাকলেও সরকারি সিদ্ধান্ত অমান্য করে প্রজেক্ট ম্যানেজার নুর নবী পানি সেচ সরবরাহ বন্ধ রাখে। এতে বিশ একর ভুমি অনাবাদী থেকে যায়। এর পরও সামান্য বৃষ্টির পানিতে যারা আমন চাষাবাদ করেছেন, ক্ষেতে সময়মত পানি দিতে না পারায় তারা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। এঅবস্থায় প্রজেক্ট ম্যানেজার নুর নবীর অনিয়ম তদন্তপূর্বক তাকে প্রত্যাহার করা না হলে চলতি ইরি মৌসুমে তার অধীনে ইরি চাষাবাদ না করার ঘোষণা দেন কৃষকরা।

কৃষকরা আরো জানান, প্রতি ইরি মৌসুমের শুরুতে সময়মতো পানি সেচ সরবরাহ করেননা এই প্রজেক্ট ম্যানেজার নুর নবী। এতে মৌসুমের শুরুতেই ইরি চাষাবাদে নানা সমস্যায় পড়তে হয় তাদের। তাছাড়া প্রজেক্ট ম্যানেজার নুর নবী আশপাশের ইরিগেশান প্রজেক্ট সমুহের চেয়ে ডিসিম প্রতি ১০/১৫ টাকা হারে বেশী পানির বিল আদায় ও ধান কাটার মৌসুমে কৃষকদের জিম্মি করে হারবেষ্টার মেশিনে কানি প্রতি ১২ হাজার টাকা আদায় করেন। অথচ হারবেষ্টার মেশিনে কানি প্রতি ধান কাটার ফি ৭ হাজার টাকা। এতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় তাদের। বিষয়টি লিখিত ভাবে জেলা প্রশাসক সহ স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে বলে তারা।

মানববন্ধনে স্থানীয় শতাধিক কৃষক অংশ নেয়। মানববন্ধন শেষে প্রজেক্ট ম্যানেজার নুর নবীর প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল বের করে তারা।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!