1. admin@auchsangbad.com : admin :
জালালপুর ইউপির দীর্ঘদিনের সমস্যা সমধান করলেন নূর মোহাম্মদ এমপি - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

জালালপুর ইউপির দীর্ঘদিনের সমস্যা সমধান করলেন নূর মোহাম্মদ এমপি

  • প্রকাশের সময় : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ২০১ বার পঠিত

জালালপুর ইউপির দীর্ঘদিনের সমস্যা সমধান করলেন নূর মোহাম্মদ এমপি

নাঈম ইসলাম কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদীতে ১০ নং জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ইউনিয়নের গ্রাম আদালতে ও থানায় মিমাংসা না হওয়া সমস্যা সমাধান করলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ।
জালালপুর ইউপির অতিষ্ঠ নিরীহ এলাকাবাসী দীর্ঘদিন পর বিরোধের সমাধান হওয়ায় এলাকায় শান্তির সুবাতাস বইছে। আইন আদালত যে বিরোধ মেটাতে পারিনি সেই সমস্যার সমাধান করে দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি।
জানা যায়,জনগনের ভোটে নির্বাচিত হয় চেয়ারম্যান আর মেম্বারগন চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা দেওয়ার ফলে চেয়ারম্যান পদ বাতিল হয়ে যায় পরে নিয়ম অনুসারে প্যানেল চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করেন।এভাবে ইউনিয়ন পরিষদ চলায় সকল সেবা কার্যক্রম বন্ধ থাকে নিয়মিত চলেনা ফলে সেবা নিতে আসা জনগন দুর্ভোগ পোহাতে হয়।এভাবে আরও দুইবার সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান রুস্তমকে চেয়ারম্যান পদ বাতিল করা হয়। তদরুপ এবারও বর্তমান চেয়ারম্যান রফিকুল আলম রফিকের বিরুদ্ধে অনিয়ম,দুর্ণীতি অভিযোগ এনে কিশোরগঞ্জ পাগলা মসজিদে শপথ করে সকল মেম্বারগন একাট্টা হয়ে উপজলা নির্বাহী অফিসারের বরাবরে লিখিত অভিযোগ দেন এরই প্রক্ষিতে ইউপি চেয়ারম্যান, এলাকাবাসী এবং গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে দীর্ঘদিনের সেই বিরোধের সমাধান করে সম্প্রীতির মাধ্যমে শান্তি ফিরিয়ে এনে নজীরবিহীন দৃষ্টান্ত স্থাপন করলেন কিশোরগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য। তিনি শনিবার (১৯ নভেম্বর) জালালপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উভয় পক্ষ এবং এলাকাবাসীর বক্তব্য শোনেন এবং সমাধান করে সকলকে তাক লাগিয়ে দেন।বর্তমান চেয়ারম্যান ও মেম্বারগন শপথ করেন আর কোন দুর্নীতি ও অসৎ কাজে আমরাও জড়িত থাকব না ইউনিয়নে কাউকে করতে দিবনা এবং মাননীয় এমপি মহোদ্বয়ের নেতৃেত্ব এই ইউনিয়নকে দুর্নীতি ও মাদকমু্ক্ত সমাজ গড়তে চাই।
এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ,কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মোহাম্মদ মুশতাকুর রহমান,উপজলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নান,কটিয়াদী মডেল থানা ওসি এসএম শাহাদত হোসেন,কটিয়াদী উপজেলা জাতীয় পার্টির সাঃ সম্পাদক রফিকুল ইসলাম মজনু, জালালপুর ইউপির সাবেক চেয়ারম্যান মুর্শিদ উদ্দিন মাষ্টার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার,জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক সরকার রাজু প্রমুখ।এসময় সাংবাদিক,দলীয় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ-২ আসনের এমপি নূর মোহাম্মদ বলেন ,আমার নির্বাচনী এলাকার মানুষের মাঝে সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠা করতে চাই। সে লক্ষ্যে আমি সরেজমিনে এসে দীর্ঘদিনের বিরোধের সমাধান করেছি।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!