1. admin@auchsangbad.com : admin :
তাড়াইলে এক ব্যবসায়ী ছুরিকাঘাতে গুরুতর আহত। - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

তাড়াইলে এক ব্যবসায়ী ছুরিকাঘাতে গুরুতর আহত।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ১৭৬ বার পঠিত

তাড়াইলে এক ব্যবসায়ী ছুরিকাঘাতে গুরুতর আহত।

মোঃ সোহেল মিয়া
জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ।

গতকাল বুধবার ১৬ নভেম্বর সন্ধ্যায় তাড়াইল বাজারের প্রশান্ত সরকার (২৮) নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করেছে মামুন ভূঁইয়া (৫০) নামের এক যুবক।

গুরুতর আহত ব্যবসায়ী প্রশান্ত সরকারকে তাড়াইল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে প্রেরণ করেছে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষ ।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাস্তার পাশে ড্রেনে ময়লা ফেলা কে কেন্দ্র করে তাড়াইল বাজারের ভূষিমালের ব্যবসায়ী প্রশান্ত সরকারের সাথে মামুন ভূঁইয়ার ৫/৬ মাস পূর্বে বাকবিতণ্ডার মাধ্যমে হাতাহাতি ঘটনা ঘটেছিল, পরে এই বিষয়ে তাড়াইল বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ ও উপজেলা পরিষদ এর চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান সহ গণ্য মান্য ব্যক্তিরা এক সালিসীর মাধ্যমে বিষয়টি মিমাংসা করে দিয়েছিল।

কিন্তূ সেই ঘটনার রেসে গতকাল বুধবার হঠাৎ করে প্রশান্ত সরকার এর উপর আতর্কিত হামলা করে মামুন ভূঁইয়া। নিজ দোকানে কাজ করার সময় মামুন ভূঁইয়া তার বাসার সামনে দৌড়ে এসে অতর্কিতভাবে প্রশান্তর পেটে ছুরি দিয়ে আঘাত করতে থাকে। প্রশান্ত প্রাণ বাঁচাতে তার দুই হাত দিয়ে আঘাত ফিরাতে চেষ্টা করলে দুই হাতেও মারাত্মক ভাবে আঘাত প্রাপ্ত হন এবং রক্তকরণ শুরু হয়। পরে ব্যবসায়ী প্রশান্ত পেটে তিনটি আঘাত প্রাপ্ত হয়ে দৌড়ে গিয়ে পাশের দোকান ভূঁইয়া ট্রেডার্সে আশ্রয় নেয়। সেখানেও মামুন ভূঁইয়া আক্রমণ করতে চেষ্ঠা করে ব্যর্থ হয়ে পরে ওখান থেকে চলে যায়।

পরবর্তীতে পাশের দোকানের কর্মচারী ও পথচারীরা প্রশান্তকে উদ্ধার করে দ্রুত তাড়াইল হাসপাতালে নিয়ে যায়।
তাড়াইল হাসপাতালে নেয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে ব্যবসায়ী প্রশান্তের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তৃপক্ষ তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে প্রেরণ করেন।

এই বিষয়ে তাড়াইল থানার অফিসার্স ইনচার্জ মো. রফিকুল ইসলামের সাথে কথা বললে জানান তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই বিষয়ে তাড়াইল থানায় একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে। তিনি আরো বলেন, অপরাধীকে ধরার সর্বাত্মক অভিযান চলছে। অতি দ্রুত উক্ত মামলার আসামি কে গ্রেপ্তারের জন্য তাড়াইল থানার পুলিশ কাজ করছে।

তাড়াইল বাজারের করিম প্লাজা এবং তাড়াইল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে, বাজারের মেইন রোডের পাশে এমন একটি ঘটনা সকল ব্যবসায়ীদের মধ্যে এক আতঙ্ক সৃষ্টি করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী জানান, মামুন ভূঁইয়া একজন মাদকাসক্ত এবং দুশ্চরিত্রবান ছেলে। তার বিরুদ্ধে নানা প্রকার নৈতিক স্খলন এর অভিযোগ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!